কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দাবানলে প্রাণহানির সর্বশেষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্যালিসেডস ফায়ারে ৯ জন ও ইটন ফায়ারে ১৬ জন প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে শুরু হওয়া এসব দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছিল। দমকল বাহিনী এখনো দাবানল ঠেকানোর চেষ্টা করছে।

বর্তমানে প্রায় ৮ হাজার ৫০০ দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। এর মধ্যে রয়েছে সাতটি অঙ্গরাজ্যের ও দুটি বিদেশি রাষ্ট্রের বাহিনী। তবে, এই দাবানলের তীব্রতা এতটাই ভয়াবহ যে, এরই মধ্যে ওয়াশিংটন ডিসির সমপরিমাণ এলাকা পুড়ে গেছে। গত এপ্রিল থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঝোপঝাড়গুলো অত্যন্ত শুষ্ক হয়ে গেছে। ফলে আগুনের বিস্তার আরও বাড়ছে।

এছাড়া, মরুভূমি থেকে ধেয়ে আসা স্যান্টা অ্যানা বাতাসে দাবানল আরও ছড়াচ্ছে। এ পরিস্থিতি বুধবার পর্যন্ত বজায় থাকার আশঙ্কা রয়েছে।

তবে, দমকল বাহিনীর প্রচেষ্টায় কিছু এলাকায় আগুনের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো সম্ভব হয়েছে। প্যালিসেডসে আগুনের নিয়ন্ত্রণ ১৭ শতাংশে উন্নীত হয়েছে। এর পাশাপাশি, নতুন দাবানল শুরুর পর দ্রুত আগুন নিভিয়ে ফেলার কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১০

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১১

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১২

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১৪

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

১৫

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

১৬

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১৭

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

১৮

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

১৯

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

২০
X