কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের অভিষেকে মুসলিম দেশগুলোর ওপর কঠোর হওয়ার শঙ্কা

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম কার্যক্রম হিসেবে মুসলিমপ্রধান দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের পরিকল্পনা করেছেন। ২০১৭ সালে ট্রাম্প প্রথম এ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। নতুন নির্বাহী আদেশের আওতায় তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

নতুন আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রত্যাখ্যান এবং এরইমধ্যে প্রবেশ করা ব্যক্তিদের অপসারণের সুযোগ বাড়ানো হতে পারে। যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের সংস্কৃতি বা নিরাপত্তার প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবেন, তাদের ভিসা বাতিল করা হবে। ২০২১ সালের জানুয়ারি থেকে নতুন ভিসাগুলোর জন্য কঠোর নিয়ম প্রবর্তিত হতে পারে, যা অনেকেই উদ্বেগের সঙ্গে দেখছেন।

নির্বাহী আদেশে মুসলিম দেশগুলোর নাগরিকদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি)। এ ছাড়া ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল (এনআইএসি) জানিয়েছে, এ আদেশ যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারগুলোকে বিচ্ছিন্ন করতে পারে। একইসঙ্গে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা কমবে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ফিলিস্তিন, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেনসহ নিরাপত্তার জন্য হুমকি মনে করা দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন। এ ছাড়া, সাম্যবাদী, মার্ক্সবাদী এবং সমাজতান্ত্রিকদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ বন্ধ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X