কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আকাশেই ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের হাজার কোটি টাকার যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের এফ-35 যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের এফ-35 যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আর্থিক সক্ষমতা, প্রযুক্তি এমনকি সামরিক শক্তিতে দেশটির ধারেকাছে নেই কোনো দেশ। এই দেশটির কাছেই রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির স্টেলথ ফাইটার জেট। এফ-35 সিরিজের এই যুদ্ধবিমানগুলোর সঙ্গে কোনো দেশই লড়াইয়ে যেতে চায় না। তবে এবার অত্যাধুনিক সেই যুদ্ধবিমানই ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশে।

যুক্তরাষ্ট্রের আলাস্কার ফেয়ারব্যাংকসে ইয়েলসন এয়ারফোর্স ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে একটি এফ-35 যুদ্ধবিমান। বিমানঘাঁটি কর্তৃপক্ষের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৯ মিনিটে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

তবে বিবৃতি অনুযায়ী, পাইলট যথাসময়ে প্যারাসুট খুলে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। পরে ওই পাইলটের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাকে বাসেট আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় নিশ্চিত করা হয়নি।

যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান রাডার প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ছাড়াও তার ইউরোপীয় মিত্র এবং ইসরায়েলের কাছেও এই এফ-35 যুদ্ধবিমান রয়েছে। ন্যাটোর অন্যতম মুসলিম দেশ তুরস্ক এই যুদ্ধবিমান কিনতে চেয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, এই যুদ্ধবিমান তৈরির প্রজেক্টেই যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। এক একটি এফ-৩৫ যুদ্ধবিমানের দাম প্রায় ৮ কোটি ডলার বা ৯৭১ কোটি ৪ লাখ টাকার বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X