মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র প্রকাশ্যে আনল ইরান

ফাইল ছবি।
ফাইল ছবি।

যুদ্ধের চাপা উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। আপাতত সব পক্ষ অস্ত্র তুলে রাখলেও যে কোনো সময় বারুদের ঘর্ষণে আবারও আগুনের সূত্রপাত হতে পারে। তবে যুদ্ধ মানে প্রাণহানি আর ব্যাপক আর্থিক ক্ষতি। এজন্য কম খরচে শত্রুর মোকাবিলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে বিভিন্ন দেশ। এতে প্রাণহানি যেমন কমবে তেমন হবে সাশ্রয়ীও।

এরই ধারাবাহিকতায় এবার ইরান নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে। সেই অস্ত্রেই বদলে যেতে পারে প্রচলিত যুদ্ধের ধরন। ইরানের রাষ্ট্রয়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার নিজেদের প্রথম পিনপয়েন্ট লেজার বম্ব সিস্টেম প্রকাশ্যে এনেছে।

ইসরায়েল যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। সম্প্রতি এক টন ওজনের প্রায় ২ হাজার বোমার একটি চালান ইসরায়েলের জন্য অনুমোদন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমতাবস্থায় সম্ভাব্য হামলার শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কাকে সামনে রেখেই ইরান সামরিক মহড়া চালাচ্ছে। এতে নিজেদের যুদ্ধ সক্ষমতা কতখানি রয়েছে, তা প্রদর্শনের পাশাপাশি প্রকাশ্যে আনছে নতুন নতুন অস্ত্র।

ইরানের পশ্চিমাঞ্চলে চলা স্থল বাহিনীর চলমান মহড়ার সময় নিজেদের নতুন এই অস্ত্র প্রদর্শন করেছে দেশটি। এই সিস্টেম নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানতে সক্ষম। আর ধ্বংসযজ্ঞ চালাতে পারে সর্বোচ্চ পর্যায়ে। এমনকি এই অস্ত্র যে কোনো আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানের মধ্যে ব্যবহার উপযোগী।

লেজার প্রযু্ক্তিকে সামরিক খাতে ব্যবহারে গেল কয়েক দশক ধরেই গবেষণা চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বিভিন্ন দেশ এই প্রযুক্তিতে তৈরি অস্ত্র বানিয়েছে। এসব লেজার অস্ত্র দিয়ে ড্রোন, হেলিকপ্টার, মর্টার শেল ও রকেট ভূপাতিত করা যায়। তবে এসব অস্ত্রের সক্ষমতা খুব বেশি নয়। সক্ষমতা বাড়ানোর জন্য এখন গবেষণা চলমান রয়েছে। এমনকি এ ধরনের লেজার অস্ত্র যুদ্ধবিমানে ব্যবহারের জন্যও কাজ করছে যুক্তরাষ্ট্র।

রাশিয়াও এই প্রযুক্তির ব্যবহার নিয়ে পিছিয়ে নেই। ধারণা করা হচ্ছে, রাশিয়া স্থলে মোতায়েনযোগ্য লেজার অস্ত্র বানানোর চেষ্টা করছে। এই অস্ত্র একবার সফল হলে শত্রুদের স্যাটেলাইটকে অন্ধ করে দেওয়া যাবে।

তারপরও লেজার প্রযুক্তির সামরিক দিক আরও শক্তিশালী করা হচ্ছে। কেননা মিসাইল বা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষে হামলা ঠেকাতে কয়েক লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। সেখানে লেজার অস্ত্র দিয়ে আত্মরক্ষা বা হামলায় খরচ হয়েছে মাত্র কয়েক ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X