কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ভারতীয় তরুণ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার হিন্দুস্তান টাইমস স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানায়।

অভিযুক্তের নাম মনোজ লেলা (২২)। তিনি টেক্সাসের ডালাসে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসের একজন শিক্ষার্থী। পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়া এবং বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ফ্রিসকো শহরের পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ এবং একাধিক হুমকির অভিযোগ জানানো হলে পুলিশ বিষয়টি তদন্তে নেয়।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কিছুদিন আগেই মনোজ পরিবারের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আবাসিক বা ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে, যা প্রথম শ্রেণির ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত।

এ ছাড়া পরিবারের সদস্যকে সন্ত্রাসী হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একটি লঘু অপরাধের মামলাও রয়েছে। এসব অভিযোগে মনোজ লেলার জামিন নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ লাখ মার্কিন ডলার এবং সাড়ে ৩ হাজার মার্কিন ডলার।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X