বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

অদ্ভুত নজির: ট্রাম্প বলেন ‘গেট আউট’ 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন না করেই বেরিয়ে গেছেন জেলেনস্কি। শুক্রবার ওয়াশিংটনে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন না করেই বেরিয়ে গেছেন জেলেনস্কি। শুক্রবার ওয়াশিংটনে। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে তিনি জেলেনস্কিকে ‘গেট আউট’ বলে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলেন। উপস্থিত মার্কিন কর্মকর্তারা দ্রুত ইউক্রেনের প্রেসিডেন্টকে সেখান থেকে বের করে দেন। এই নজিরবিহীন ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে রাশিয়া এ ঘটনায় উল্টো জেলেনস্কিকেই দায়ী করে তাকে ‘শয়তান’ বলেছে।

বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চাইছেন। এই বিবাদের কারণে পূর্বনির্ধারিত চুক্তি স্বাক্ষর এবং যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়।

বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, ট্রাম্প বারবার জেলেনস্কিকে থামিয়ে নিজেই কথা বলছেন। এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও ট্রাম্পের পক্ষ নিয়ে জেলেনস্কিকে দোষারোপ করতে থাকেন। ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্টকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করে বলেন, যুদ্ধ বন্ধে তাকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে। তবে জেলেনস্কি তা সরাসরি প্রত্যাখ্যান করেন।

এ ঘটনার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি কি ন্যাটোর পুরনো নীতি থেকে সরে আসবেন? কারণ ১৯৪৯ সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঘোষণা করেছিলেন, ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর আক্রমণ হলে তা যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান সেই নীতির বিরোধী বলেই মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X