কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গ থেকে মৃতদেহ চুরি!

হার্ভার্ড মেডিক্যাল স্কুল। পুরনো ছবি।
হার্ভার্ড মেডিক্যাল স্কুল। পুরনো ছবি।

ব্যবচ্ছেদের জন্য দান করা মানব শরীর থেকে বিভিন্ন অঙ্গ খুলে বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের মর্গ ম্যানেজারকে আদালতে তোলা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, কালোবাজারে মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগে ৫৫ বছর বয়সী সেড্রিক লডজকে ৬ মে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এ কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পেনসিলভানিয়ার আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ১৯৯৫ সালে সালে কর্মে যোগদান করেন লডজ। তিনি সম্ভাব্য ক্রেতাদের মেডিক্যাল স্কুলের মর্গে ঢোকার ব্যবস্থা করে দিয়ে মৃতদেহ দেখাতেন এবং ক্রেতারাও সেখান থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পছন্দ করতে পারতেন। পরে এগুলো পুনরায় বিক্রি করতেন। লডজ নিজেও অনেকসময় মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বাসায় নিয়ে আসতেন। এগুলোর মধ্যে মানুষের মাথা, মগজ, চামড়া, হাড় প্রভৃতি রয়েছে। মেইলের মাধ্যমে তিনি এসব অঙ্গ ক্রেতাদের কাছে বিক্রি করতে বলেন জানিয়েছে কর্তৃপক্ষ।

সাধারণত হার্ভাড মেডিক্যাল স্কুলে শিক্ষা ও গবেষণার জন্য মানুষের শরীর ব্যবচ্ছেদ করা হয়ে থাকে। ব্যবচ্ছেদ বা গবেষণার কাজ শেষ হলে মৃতদেহগুলো সৎকার করা হয় এবং দেহাবশেষ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। লডজ ও তার স্ত্রী ৬৩ বছর বয়সী স্ত্রী ডিনাইস ছাড়াও আরও ৩ জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এফবিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X