কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রোরিডায় বন্দুকধারীর হামলায় ৩ কৃষ্ণাঙ্গ নিহত

যুক্তরাষ্ট্রে গণগুলির ঘটনা অনেকটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গণগুলির ঘটনা অনেকটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্রোরিডা অঙ্গরাজ্যে এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলায় তিন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়েছেন। হামলার পরপর ওই শ্বেতাঙ্গ ব্যক্তিও আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (২৬ আগস্ট) ফ্রোরিডার জ্যাকসনভিল এলাকার একটি দোকানে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জাতিগত বিদ্বেষ থেকেই ওই ব্যক্তি এ হামলা করেছেন বলে জানিয়েছে মার্কিন পুলিশ। জ্যাকসনভিল শহরের শেরিফের টি কে ওয়াটার্স বলেন, জাতিগত বিদ্বেষ থেকেই এ হামলা চালিয়েছেন ওই ব্যক্তি। তিনি কৃষ্ণাঙ্গদের ঘৃণা করতেন।

হামলাকারী ব্যক্তির এখনো পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তিনি গায়ে বর্ম পরে হামলা চালিয়েছেন। তিনি শ্বেতাঙ্গ নাগরিক। তবে নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ। তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী।

ওয়াটার্স বলেন, পুলিশের ধারণা, ওই বন্দুকধারী একাই এ কাজ করেছেন। গুলি চালানোর আগে তিনি গণমাধ্যমের উদ্দেশে বেশ কিছু দাবি তুলে ধরেন। কালো মানুষের প্রতি তার ঘৃণা ছিল বলে জানিয়েছে তার বাবা-মা।

জ্যাকসনভিল শহরের এফবিআই অফিসের ইনচার্জ শেরি ওঙ্কস বলেন, এ হেইট ক্রাইমের ঘটনায় তদন্ত শুরু করেছেন ফেডারেল কর্মকর্তারা।

তিনি বলেন, হেইট ক্রাইম দমনে এফবিআই সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। কারণ এটা শুধু কোনো ভুক্তভোগীর ওপর হামলা নয়, এটা পুরো সম্প্রদায়ের প্রতি হুমকির পাশাপাশি ভীতি ছড়িয়ে দেয়।

এ ঘটনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে অবহিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে গণগুলির ঘটনা অনেকটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি দিনই দেশটিতে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটে চলেছে। চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৫০০ মানুষ প্রাণ হারিয়েছেন বলে জোনিয়েছে মার্কিন বন্দুক সহিংসতা আর্কাইভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X