কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইরানের পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার বোমা আছে শুধু যুক্তরাষ্ট্রে

স্যাটেলাইট ইমেজে ফোরদোর পারমাণবিক কেন্দ্র। ছবি : ম্যাক্সার
স্যাটেলাইট ইমেজে ফোরদোর পারমাণবিক কেন্দ্র। ছবি : ম্যাক্সার

ইরানে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ফোরদোতে হামলা করার ক্ষমতা রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের— এমন তথ্য জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।

মধ্য ইরানে কওম শহরের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত এই কেন্দ্রে রয়েছে অগ্রবর্তী ঘূর্ণন যন্ত্র বা সেনট্রিফিউজ, যা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্রটি ভূপৃষ্ঠের অন্তত ৮০ থেকে ৯০ মিটার গভীরে রয়েছে।

লেইটার বলেছেন, আকাশ থেকে যদি ফোরদোতে হামলা করতেই হয়, তাহলে যে বোমা দরকার সেটা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করে ওয়াশিংটন চায় কি না।

বিশেষজ্ঞরা বলছেন, একটা হামলায় সম্পূর্ণ কেন্দ্রটি নিশ্চিহ্ন করা অনিশ্চিত। সামরিক বিশেষজ্ঞ পিটার লেটন ও সিএনএনের বিশেষজ্ঞ সেডরিক লেইঘটন বলেন, পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে অনেকবার হামলা চালাতে হতে পারে।

লেইটার আরও বলেছেন, ফোরদোকে ঘায়েল করার আরও পথ রয়েছে।

অন্যদিকে তিনি আরও আভাস দিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে একটা বড় ধরনের অভিযান হতে পারে। ধুলো থিতু হলে সবাই বিস্মিত হতে পারে।

লেবাননে সেপ্টেম্বর মাসে হিজবুল্লাহকে লক্ষ্য করে যে অভিযান চালানো হয়েছিল তা উল্লেখ করে তিনি বলেন, বিপক্ষকে আরও বড় আঘাত দেওয়া হতে পারে।

সেই হামলায় ওয়াকিটকিতে ও পেজারে বিস্ফোরক লুকানো ছিল, যা বিস্ফোরিত হলে অন্তত ৩৭ জন নিহত হন ও প্রায় ৩ হাজার মানুষ আহত হন—যাদের অনেকেই বেসামরিক।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X