বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০২:০১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার সময় ট্রাম্প কোথায়, কী করছিলেন

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ট্রাম্প। ছবি : হোয়াইট হাউস
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ট্রাম্প। ছবি : হোয়াইট হাউস

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের হামলা হয়েছে। এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন বলে জানা যায়। সে সময় হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ বসেই তিনি পুরো অভিযান পর্যবেক্ষণ করেন।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সিচুয়েশন রুমে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের শীর্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা। ঘটনাটির সময়কার ছবি এরই মধ্যে প্রকাশ করেছে হোয়াইট হাউস। ছবিতে নেতাদের উদ্বিগ্ন ও মনোযোগী ভঙ্গিতে পরিস্থিতি মূল্যায়নের দৃশ্য দেখা যায়।

এদিকে, হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাষণে তিনি ইরানকে হুঁশিয়ার দেন, এখন দুটি পথ খোলা আছে। শান্তির দিকে এগোনো আর বিপর্যয়ের মুখোমুখি হওয়া, যা গত ১০ দিনের ঘটনাকেও ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে একটি কড়া বার্তা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এ হামলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X