কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ইরানে হামলা

‘৪০ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকিতে পড়তে পারে’

মার্কিন সেনা। ছবি : সংগৃহীত
মার্কিন সেনা। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাতের সূচনা হতে পারে বলে সতর্ক করেছেন ডেভিড ফিলিপস। যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন, বুশ ও ওবামা প্রশাসনে পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অতিথি গবেষক হিসেবে কর্মরত।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপস বলেন, ‘ট্রাম্প বলেছিলেন কূটনৈতিক সমাধানের জন্য দুই সপ্তাহ সময় রাখা হবে। কিন্তু মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র সেই সময় শেষ না হওয়ার আগেই হামলার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ৪০ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকির মধ্যে পড়তে পারে।’

তিনি ইরানি জাতীয়তাবাদের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘পারস্য জাতির সম্মানের গুরুত্বকে হালকাভাবে নেওয়া যাবে না। ইরান এখন কেবল ইসরায়েলের কাছ থেকে নয়, যুক্তরাষ্ট্র থেকেও সরাসরি হামলার শিকার হয়েছে। ফলে তারা প্রতিশোধ নিতে চাইবেই।’

ফিলিপসের মতে, ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা সেনাঘাঁটি, লোহিত সাগর ও অন্যান্য কৌশলগত মার্কিন স্বার্থ।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না, এ হামলা একবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটি কেবল শুরু। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘ উত্তেজনার সূচনা করতে পারে।’

বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের আকস্মিক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে এমন এক সংঘাতে জড়াতে পারে যার পরিণতি বিশ্বব্যবস্থাকেও গভীরভাবে নাড়িয়ে দিতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X