কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১১:১৫ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পুয়ের্তো রিকোর পথে মৃত্যু ৭

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডোমিনিকান প্রজাতন্ত্রের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১১ জুলাই) এই দুর্ঘটনার পর রবিবার উদ্ধারকারীরা আরও একটি মৃতদেহ খুঁজে পায়।

এএফপি জানায়, ডোমিনিকান সিভিল ডিফেন্স জানায়, নৌকাটি যুক্তরাষ্ট্রের একটি দ্বীপ পুয়ের্তো রিকোর দিকে যাওয়ার সময় ডুবে যায়।

ডোমিনিকান সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা ফার্নান্দো ক্যাস্টিলো বলেন, রবিবার আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করেছি। এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে হাইতিয়ান ও ডোমিনিকান নাগরিক রয়েছে, এমনকি একটি শিশুও আছে।

তিনি আরও জানান, নৌকাটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত নয়। তবে বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন, নৌকাটিতে ৪০ থেকে ৫০ জন ছিল। তাদের মধ্যে অনেকে শুক্রবার পানিতে আরও মানুষকে জীবিত অবস্থায় দেখেছিলেন।

উদ্ধার অভিযান এখনো চলছে। সোমবার থেকে আবার তল্লাশি শুরু হবে বলে জানা গেছে।

সিভিল ডিফেন্সের পরিচালক জুয়ান সালাস বলেন, আমরা আগেও দেখেছি অলৌকিকভাবে ৪-৬ দিন পর মানুষকে জীবিত পাওয়া গেছে।

তবে কঠিন আবহাওয়া, সাগরে ভেসে থাকা সারগাসাম শৈবাল আর তীব্র জোয়ার এই তল্লাশি কাজে বাধা সৃষ্টি করছে।

অভিবাসীরা সাধারণত ‘ইয়োলা’ নামক ছোট ও অরক্ষিত কাঠ বা ফাইবারের নৌকায় করে এ যাত্রা করেন, যা নিরাপদ নয়। পুয়ের্তো রিকোতে পাড়ি দিতে একজন অভিবাসনপ্রত্যাশীর ৭ হাজার ডলার পর্যন্ত খরচ হয়।

এ বিপজ্জনক যাত্রা সত্ত্বেও গত দশকে ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোয় অবৈধভাবে অভিবাসনের প্রবণতা বেড়েই চলেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X