কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৬:০৭ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য : বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র

ট্যামি ব্রুস। ছবি : সংগৃহীত
ট্যামি ব্রুস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে। আমেরিকা ফার্স্ট নীতির আওতায় তারা এবার সিরিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে এবং গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

ওয়াশিংটনে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, সিরিয়ার স্থিতিশীলতার জন্য নতুন সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা শিথিল করছে। সিরিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘দায়িত্বশীল রাষ্ট্র’ হিসেবে দেখার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ব্রুস আরও জানান, সিরিয়ার সব পক্ষ এখন সংঘাত বন্ধে সম্মত হয়েছে। এখন সিরিয়ার সরকারের উচিত সহিংসতা চালানোদের বিচারের আওতায় আনা, এমনকি তা যদি তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই হয়ে থাকে।

গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু

গাজার পরিস্থিতি নিয়েও নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছেন। এর পাশাপাশি গাজার জন্য টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।

তবে ব্রুস অভিযোগ করেন, হামাস আগের যুদ্ধবিরতি নস্যাৎ করেছে। তারা মানবিক সংকটকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি। বিশেষ করে গাজার জিকিম ক্রসিংয়ের কাছে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তিনি হামাসকে দায়ী করেন।

ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ইউনেস্কো (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ব্রুস জানান, ইউনেস্কোর পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এবং ইসরায়েলের বিরুদ্ধে ‘একপক্ষীয় আচরণ’ যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X