কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

উড়োজাহাজের চালকের আসন থেকেই গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

ডেল্টা এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন রুস্তম ভাগওয়াগার। ছবি : সংগৃহীত
ডেল্টা এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন রুস্তম ভাগওয়াগার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক পাইলটকে। গ্রেপ্তার পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)। তিনি মার্কিন বেসরকারি বিমানসংস্থা ডেল্টা এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন।

ঘটনাটি ঘটেছে রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে। মিনোসেটার মিনিয়াপোলিস শহর থেকে উড্ডয়ন করা ডেল্টার একটি বোয়িং উড়োজাহাজ যথাসময়ে সানফ্রান্সিসকোতে অবতরণ করে। অবতরণের মাত্র ১০ মিনিটের মধ্যেই ককপিটে থাকা রুস্তমকে গ্রেপ্তার করে হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় পুলিশের একটি বিশেষ দল।

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে রুস্তমের বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চলছিল। অভিযোগটি করা হয় ২০২৫ সালের এপ্রিল মাসে এবং সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোমল্যান্ড সিকিউরিটির অন্তত দশ গোয়েন্দা সদস্য ও স্থানীয় পুলিশ আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিলেন। উড়োজাহাজ অবতরণ করতেই তারা বিমানে প্রবেশ করেন এবং সরাসরি ককপিটে গিয়ে রুস্তমকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে নিয়ে যান।

ঘটনার আকস্মিকতায় বিমানের সহ-পাইলট হতবাক হয়ে পড়েন। এমনকি তাকেও অভিযানের বিষয়ে কিছু জানানো হয়নি, যাতে কোনোভাবে তথ্য আগেই রুস্তমের কাছে পৌঁছে না যায়।

রুস্তম ভাগওয়াগারের গ্রেপ্তারের পর ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই ঘটনায় মর্মাহত ও বিস্মিত। অভিযুক্ত পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডেল্টা সবসময় অপরাধ ও অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থাকে।’

এ ঘটনায় বিমানবন্দরে থাকা যাত্রীরাও চরম বিস্ময়ের মধ্যে পড়েন। গ্রেপ্তারের সময় অনেক যাত্রী তখনও বিমানের ভেতরেই ছিলেন।

এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। তদন্ত এখনো চলছে এবং আদালতে পেশ করার পরই বিস্তারিত আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ হবে বলে জানা গেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X