কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

নজিরবিহীন সংকটে যুক্তরাষ্ট্র, সেনাবাহিনীতে যোগদানে অযোগ্য ৭৭ শতাংশ তরুণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নজিরবিহীন সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখে অধিকাংশ আমেরিকান তরুণ সামরিক বাহিনীতে যোগদানের শর্তে পাস করতে পারছে না। ফলে চীনের মতো অন্যান্য শত্রুদের মোকাবিলায় মার্কিন বাহিনীর যুদ্ধ প্রস্তুতি দুর্বল হয়ে পড়তে পারে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এশিয়া টাইমস।

চলতি বছরের মার্চ মাসে আমেরিকান মিলিটারি নিউজ জানিয়েছে, ২০২০ সালের মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের এক গবেষণায় দেখা গেছে, কোনো ধরনের ছাড় না দিলে ৭৭ শতাংশ তরুণ আমেরিকান সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হয় না।

এশিয়া টাইমসের খবরে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে অযোগ্যতার মধ্যে প্রধান কারণের মধ্যে স্থূলতা (১১ শতাংশ), মাদক ও অ্যালকোহলের অপব্যবহার (৮ শতাংশ), স্বাস্থ্যগত ইস্যু (৭ শতাংশ)। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে মানসিক স্বাস্থ্য ও স্থূলতাজনিত কারণে অযোগ্যতার হার বেড়েছে।

নতুন সেনা সদস্য নিয়োগদানের চ্যালেঞ্জের কথা মার্কিন প্রতিরক্ষা দপ্তরও স্বীকার করেছে বলে জানিয়েছে আমেরিকান মিলিটারি নিউজ। প্রতিরক্ষা দপ্তর বলছে, সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে আগের প্রজন্মের তুলনায় এখনকার তরুণরা বেশি যোগাযোগ বিচ্ছিন্ন ও কম আগ্রহী।

এবারের সামরিক বাহিনীতে নিয়োগাদনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগন নেতারা। তারা বলছেন, এ বছর এক লাখ ৭০ হাজারের বেশি তরুণ যোগদান করলেও লক্ষ্যমাত্রা পূরণ হবে না।

চলতি বছরের জুলাই মাসে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ বছর ৬৫ হাজার সৈনিক নিয়োগের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে মার্কিন সেনাবাহিনী। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হাজার কম সৈনিক যোগদান করবে। এ ছাড়া মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনী যথাক্রমে ৩৮ হাজার ও ২৭ হাজার করে নিয়োগের লক্ষ্যমাত্রা গ্রহণ করলেও লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার ও ৩ হাজার করে কম নিয়োগ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X