বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হামলার আগাম বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি অস্বীকার কাতারের

হামলার পর দোহায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
হামলার পর দোহায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলের হামলার আগে তারা কাতারি কর্মকর্তাদের অবহিত করেছিল। উপসাগরীয় দেশটি এই দাবি প্রত্যাখ্যান করেছে। খবর আলজাজিরার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দোহা সরকারকে আগে থেকেই হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল বলে প্রচার করা হচ্ছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

মাজেদ আল-আনসারি এক্স-এ এক বিবৃতিতে লিখেছেন, দোহায় ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট বিস্ফোরণের শব্দের সময় একজন আমেরিকান কর্মকর্তার কাছ থেকে পাওয়া ফোনটি এসেছিল। কিন্তু তার আগে কোনো তথ্য জানানো হয়নি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, হামলা শুরু হওয়ার দশ মিনিট পরই যুক্তরাষ্ট্র থেকে ফোনটি আসে এবং ঘটনাটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে বর্ণনা করা হয়।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সংবাদ সম্মেলনে বলেন, ট্রাম্প প্রশাসনকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে—ইসরায়েল হামাসের ওপর আক্রমণ চালাবে, যা দুর্ভাগ্যবশত কাতারের রাজধানী দোহার একটি অংশে অবস্থিত। বিষয়টি জেনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে ওঠে। কারণ, কাতারের ভেতরে একতরফাভাবে বোমা হামলা হবে। একটি সার্বভৌম দেশ এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র কাতার। তারা শান্তির জন্য আমাদের সঙ্গে কঠোর এবং সাহসিকতার সঙ্গে ঝুঁকি নিচ্ছে। তবে গাজায় বসবাসকারীদের দুর্দশা থেকে লাভবান হামাসকে নির্মূল করার জন্য লক্ষ্যবস্তুটি অনুমোদনের যোগ্যতা রাখে।

লিভিট আরও বলেন, ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আসন্ন আক্রমণ সম্পর্কে কাতারিদের অবহিত করার নির্দেশ দেন। পরে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X