শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে থামানোর শক্তি ট্রাম্পের নেই : মার্কিন আইনপ্রণেতা

নেতানিয়াহু, ট্রাম্প ও লয়েড ডগেট। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু, ট্রাম্প ও লয়েড ডগেট। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর শক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই—এমন মন্তব্য করেছেন এক মার্কিন আইনপ্রণেতা। কাতারে ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড়ের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন ডেমোক্র্যাট কাতারের ওপর ইসরায়েলের হামলার নিন্দা করেছেন। অনেকেই ট্রাম্পকে ইসরায়েলি সরকারের প্রতি তার সহানুভূতিশীল মনোভাবের জন্য দোষারোপ করেছেন।

নিন্দাকারীদের মধ্যে টেক্সাসের একজন প্রতিনিধি লয়েড ডগেট এক্স-এ লিখেছেন, নেতানিয়াহু যুদ্ধ শেষ করার ব্যাপারে একেবারেই কোনো আগ্রহ দেখাননি। ট্রাম্প তাকে আটকাতে খুব দুর্বল এবং অঞ্চলজুড়ে অংশীদারদের সঙ্গে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা বজায় রাখতে সক্ষম হচ্ছেন না।

তিনি আরও বলেন, চরমপন্থি নেতানিয়াহু সরকার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং যুদ্ধ শেষ করার ব্যাপারে একেবারেই কোনো আগ্রহ দেখাচ্ছে না। জিম্মি ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচকদের ওপর তাদের হামলার মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় তাদের ছয়জন সদস্য নিহত হয়েছেন। তবে যারা আলোচনার টেবিলে ছিলেন তারা ইসরায়েলি হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন।

হামাস জানিয়েছে, দোহায় একটি আবাসিক ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সময় হঠাৎ ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্তত ৮টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া উত্তরাঞ্চলীয় কাতারা জেলায় ধোঁয়া উড়তে দেখা গেছে।

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলার সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের বেশ কয়েকজন নেতা আলোচনার জন্য ওই আবাসিক ভবনে উপস্থিত ছিলেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X