কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ওষুধে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ নিয়ে একের পর এক নতুন ঘোষণা দিচ্ছেন। তার ঘোষণায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। এবার ওষুধসহ ট্রাক ও আসবাবপত্রে নতুন শুল্ক চাপালেন ট্রাম্প। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার এক ঘোষণায় ট্রাম্প জানান, আমদানি করা ব্র্যান্ডেড বা পেটেন্ট ওষুধের ওপর ১০০% শুল্কারোপ করা হবে। তবে সেই কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কারখানা তৈরি শুরু করে থাকে তবে শুল্কছাড় পাবে।

অন্যান্য পণ্যের মধ্যে ভারী ট্রাকের ওপর ২৫%, রান্নাঘরের কেবিনেটের ওপর ৫০%, বাথরুমের ভ্যানিটির ওপর ৫০% শুল্ক ও কিছু আসবাবের ওপর ৩০% শুল্ক আরোপ করা হবে। এসব নতুন শুল্ক আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

কারণ হিসেবে বলা হচ্ছে, এসব পণ্য বিপুল পরিমাণে আমদানি করায় যুক্তরাষ্ট্রের স্থানীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘অন্যান্য দেশ থেকে এসব পণ্য ব্যাপক হারে যুক্তরাষ্ট্রে ঢুকছে।’

এদিকে রাশিয়া থেকে তেল কেনার দায়ে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্কারোপ করতে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে অসন্তুষ্ট চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ‘চীন ও ইউরোপের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়; বরং বন্ধু হওয়া উচিত। একে অপরের মুখোমুখি হওয়ার পরিবর্তে সহযোগিতা করা উচিত।’

এ ছাড়া ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রে শুল্কযুদ্ধ চলছে। সম্পর্কের টানাপড়েনে ট্রাম্পের ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান। সব মিলে মহা বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা। কারণ, একের পর এক ট্রাম্পের ঝড়ো নীতির কারণে আমদানি-রপ্তানি চ্যালেঞ্জের মুখে রয়েছে। আগাম ভবিষ্যদ্বাণী কঠিন হওয়ায় বিনিয়োগকারীরাও বড় সিদ্ধান্ত নিতে ভরসা পাচ্ছেন না।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X