কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:১২ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আবারও সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এবং প্রয়োজনে সামরিক বিকল্পও বিবেচনায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, গ্রিনল্যান্ড এলাকায় রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা বাড়ছে, আর ডেনমার্কের পক্ষে দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এই পরিস্থিতিতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে বলে ট্রাম্প মন্তব্য করেছেন।

তবে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান নিয়ে ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ডেনমার্ক, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণ ও ডেনমার্কের। কানাডাও এ বিষয়ে ডেনমার্কের পাশে থাকার কথা জানিয়েছে।

এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের অনুরোধ করেছেন। তবে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতভেদ রয়েছে। কেউ সামরিক শক্তির পক্ষে থাকলেও অন্যরা বলছেন, তাৎক্ষণিক আগ্রাসনের বদলে গ্রিনল্যান্ড ক্রয় করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। একই সঙ্গে মার্কিন কংগ্রেসের উভয় দলের সদস্যরা ডেনমার্কের সার্বভৌমত্ব সম্মানের আহ্বান জানিয়েছেন।

সূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১০

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১১

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১২

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৩

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৪

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৫

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৬

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৭

টিভিতে আজকের যত খেলা

১৮

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৯

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

২০
X