কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১:২০ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ
মার্কিন কমান্ডারের দাবি

ইরানে হামলা ইরাক অভিযানের চেয়ে দ্বিগুণ বড়

ইরানজুড়ে ‘প্রচণ্ড ও নজিরবিহীন’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
ইরানজুড়ে ‘প্রচণ্ড ও নজিরবিহীন’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর প্রথম ১০০ ঘণ্টায় ইরানজুড়ে ‘প্রচণ্ড ও নজিরবিহীন’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র— এমন দাবি করেছেন মার্কিন সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আঞ্চলিক যুদ্ধকালীন কার্যক্রমের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার প্রথম ২৪ ঘণ্টার তীব্রতা ২০০৩ সালে ইরাকে চালানো ‘শক অ্যান্ড অ’ অভিযানের তুলনায় দ্বিগুণ ছিল। খবর : গালফ নিউজ

অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আমরা সমুদ্রের তলদেশ থেকে শুরু করে মহাকাশ ও সাইবার স্পেস পর্যন্ত ইরানের ওপর ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছি।’

তার দাবি, এখন পর্যন্ত প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন।

ইরানি নৌবাহিনী সম্পর্কে তিনি আরও বলেন, ‘সহজ কথায়, আমাদের লক্ষ্য হলো এমন সব সামরিক সক্ষমতা ধ্বংস করা, যা আমাদের জন্য হুমকি হতে পারে। আমরা ইরানের নৌক্ষমতাকে কার্যত অচল করে দিচ্ছি।’

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের নয়টি ‘বড় ও গুরুত্বপূর্ণ’ জাহাজ ধ্বংস করেছে এবং বাকি জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কুপার জানান, ইরানের সবচেয়ে সচল সাবমেরিনসহ মোট ১৭টি জাহাজ ধ্বংস বা অকার্যকর করা হয়েছে। বন্দর আব্বাসের কাছে একটি ‘ফাতেহ-ক্লাস’ উপকূলীয় সাবমেরিন ডুবিয়ে দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

সেন্টকম আরও জানায়, মিডজেট সাবমেরিন ও ‘কিলো-ক্লাস’ সাবমেরিনের ওপরও হামলা চালানো হয়েছে। ফলে ইরানের সক্রিয় সাবমেরিন বহর বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

মার্কিন বাহিনী বি-২ বোমারু বিমান, এফ-৩৫ যুদ্ধবিমান এবং টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা পরিচালনা করছে বলে জানান ওই কমান্ডার।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X