কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৮:২৯ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ইরানের, এফবিআইর সতর্কতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধের প্রতিশোধ নিতে এবার খোদ যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে ইরান। সম্প্রতি ক্যালিফোর্নিয়া রাজ্যের পুলিশ বিভাগকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রতিশোধ নিতে ইরান পশ্চিম উপকূলে ড্রোন হামলা চালাতে পারে— সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পুলিশ বিভাগগুলোকে এমন তথ্য জানিয়ে সতর্ক করেছে এফবিআই।

ফেব্রুয়ারির শেষে দেওয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আমরা সম্প্রতি তথ্য পেয়েছি, যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের উপকূলে (বিশেষ করে ক্যালিফোর্নিয়ার অনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে) কোনো অজ্ঞাত জাহাজ থেকে ড্রোন ব্যবহার করে আকস্মিক হামলা চালানোর পরিকল্পনা করছিল। তবে এই সম্ভাব্য হামলার সময়, পদ্ধতি, লক্ষ্যবস্তু বা হামলাকারীদের সম্পর্কে আমাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই।’

এই সতর্কবার্তাটি এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসন ইসলামিক রিপাবলিকের (ইরান) বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে। এর বিপরীতে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে।

পশ্চিম উপকূলে ইরানের এই সম্ভাব্য ড্রোন হামলার তথ্যটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলা চালানোর আগেই পাওয়া গিয়েছিল। একজন ঊর্ধ্বতন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে যে গত ১২ দিনের টানা বোমাবর্ষণ ইরানের এ ধরনের হামলা চালানোর সক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের এফবিআই অফিসের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য জানাতে অস্বীকার করেছেন। হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে মেক্সিকান ড্রাগ কার্টেলগুলোর ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং মেক্সিকো সীমান্তের কাছে মার্কিন বাহিনী ও কর্মীদের ওপর এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

গত বছরের সেপ্টেম্বরের একটি বুলেটিন অনুযায়ী, ‘একটি অসমর্থিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, অজ্ঞাত মেক্সিকান কার্টেল নেতারা মার্কিন-মেক্সিকো সীমান্ত বরাবর মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক কর্মীদের ওপর বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মার্কিন কর্মীদের ওপর এ ধরনের হামলা নজিরবিহীন হলেও এটি একটি বাস্তবসম্মত দৃশ্যপট হতে পারে, যদিও কার্টেলগুলো সাধারণত মার্কিন কর্তৃপক্ষের অপ্রয়োজনীয় নজরদারি এড়াতে এ ধরনের কাজ থেকে বিরত থাকে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসনের কার্যালয় এবিসি নিউজকে জানিয়েছে, ‘গভর্নরের জরুরি পরিসেবা দপ্তর আমাদের সম্প্রদায়কে রক্ষা করতে রাজ্য, স্থানীয় এবং ফেডারেল নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।’

অন্যদিকে, লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগ জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং বর্তমান ধর্মীয় অনুষ্ঠানগুলোর কথা মাথায় রেখে বিভাগটি কাউন্টির উপাসনালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে টহল বৃদ্ধি করেছে।’

এবিসি নিউজের বিশ্লেষক এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাবেক গোয়েন্দা প্রধান জন কোহেন প্রশান্ত মহাসাগর এবং মেক্সিকো— উভয় দিক থেকেই ড্রোন যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কোহেন বলেন, ‘আমরা জানি মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকায় ইরানের ব্যাপক উপস্থিতি রয়েছে; তাদের সঙ্গে কার্টেলের সম্পর্ক ও ড্রোন আছে এবং এখন হামলা চালানোর কারণও তৈরি হয়েছে। এফবিআই এই সতর্কবার্তা দিয়ে সঠিক কাজ করেছে যাতে স্থানীয় কর্তৃপক্ষ এ ধরনের হুমকির জন্য প্রস্তুতি নিতে পারে।’

যদিও এফবিআইর সতর্কবার্তায় ড্রোনবাহী জাহাজগুলো কীভাবে বা কখন মার্কিন মূল ভূখণ্ডের কাছাকাছি আসতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে গোয়েন্দা কর্মকর্তারা দীর্ঘকাল ধরে আশঙ্কা করছেন যে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান স্থলভাগে বা সমুদ্রের জাহাজে এ ধরনের সরঞ্জাম আগে থেকেই মোতায়েন করে রাখতে পারে।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X