কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে বাগবিতণ্ডায় যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া, তীব্র উত্তেজনা

ইরান, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত
ইরান, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। নিরাপত্তা পরিষদে একটি বৈঠকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে। তবে এর বিপক্ষে রাশিয়া ও চীন অবস্থান নিলে তীব্র উত্তেজনা তৈরি হয়।

শুক্রবার (১৩ মার্চ) টিআরটি ওয়াল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও চীন ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত একটি কমিটি নিয়ে আলোচনা বন্ধ করার প্রস্তাব দেয়। প্রস্তাবটি ভোটাভুটিতে ১১–২ ভোটে খারিজ হয়ে যায় এবং দুই দেশ ভোটদানে বিরত থাকে। বৈঠকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ রাশিয়া ও চীনের বিরুদ্ধে ইরানকে রক্ষা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ১৭৩৭ কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করে মস্কো ও বেইজিং তেহরানকে সহায়তা করার চেষ্টা করছে।

ওয়াল্টজ বলেন, জাতিসংঘের সব সদস্য দেশের উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা।

তিনি দাবি করেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সম্প্রতি জানিয়েছে যে, পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ যারা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন ও মজুত করেছে এবং সংস্থাটিকে সেই মজুদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেয়নি।

অন্যদিকে রাশিয়ার জাতিসংঘে রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতি তৈরি করা হয়েছে তেহরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালানোর অজুহাত তৈরি করতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ানোর জন্য।

চীনের প্রতিনিধি ফু কংও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ইরান পারমাণবিক সংকটের মূল উস্কানিদাতা ওয়াশিংটন নিজেই। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রকাশ্য শক্তি প্রয়োগ করেছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে।

এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময়ই সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো প্রচেষ্টা তেহরান স্বীকার করবে না বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X