কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১২:১৫ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তের বিল পাসে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

শনিবার শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসে বিল পাসের মাধ্যমে শাটডাউন এড়ালেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। ছবি : সংগৃহীত
শনিবার শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসে বিল পাসের মাধ্যমে শাটডাউন এড়ালেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। ছবি : সংগৃহীত

অর্থ বিল নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদলের দ্বন্দ্বের জেরে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল আবারও শাটডাউন হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। তবে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসে বিল পাসের মাধ্যমে এ যাত্রায় শাটডাউন এড়াতে পারলেন দেশটির আইনপ্রণেতারা। আজ রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার শেষ মুহূর্তে স্টপগ্যাপ তহবিল বিল পাস করে মার্কিন কংগ্রেস। এ বিল পাসের ফলে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। তবে এ বিলে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।

৪৫ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থের জোগান দিতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি এই বিলটি সংসদে উত্থাপন করেন। প্রতিনিধি পরিষদে বিলটি ৩৩৫-৯১ এবং সিনেটে ৮৮-৯ ভোটের ব্যবধানে পাস হয়েছে। কংগ্রেসের পাসের পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে। এর ফলে মাত্র ১০ বছরের মধ্যে চতুর্থ শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র।

এর আগে দিনের শুরুতে ৩০ দিন কেন্দ্রীয় সরকারকে অর্থের জোগান দিতে এবং শাটডাউন এড়াতে হাউসে বিল উত্থাপন করেছিলেন স্পিকার কেভিন ম্যাকার্থি। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের কট্টরপন্থি রিপাবলিকানদের বাধার মুখে তা ২৩২-১৯৮ ভোটে বাতিল হয়ে যায়। ওই বিলে রিপাবলিকানদের পছন্দ অনুযায়ী ব্যয় সংকোচনের পাশাপাশি অভিবাসন সীমিত করার প্রস্তাব করা হয়েছিল।

মার্কিন সরকার শাটডাউন হয়ে গেলে ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতনভাতা বন্ধ হয়ে যেত। একই সঙ্গে আর্থিক খাতের নজরদারি থেকে বৈজ্ঞানিক গবেষণার তহবিলও বন্ধ হয়ে যেত।

এবার যদি শাটডাউন হতো তা হলে সেটি মাত্র ১০ বছরে মধ্যে চতুর্থ শাটডাউন। এর আগে মাত্র চার মাস আগে জাতীয় ঋণসীমা বৃদ্ধি নিয়ে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল যেভাবে পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল, তখনো এই শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যদিও শেষ মুহূর্তে তা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X