বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে আংশিকভাবে ইন্টারনেট চালু

ইরানের পতাকা ও মোবাইল হাতে এক ব্যবহারকারী। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা ও মোবাইল হাতে এক ব্যবহারকারী। ছবি : সংগৃহীত

ইরানে আংশিকভাবে ইন্টারনেট চালু হয়েছে। আজ থেকে দেশটিতে এ সেবা চালু হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী।

শনিবার (১৭ জানুয়ারি) নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, দীর্ঘ সময় ধরে বিভ্রাটের পর আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট সেবা পুনরায় চালুর ঘোষণা দিল ইরান সরকার। একই সঙ্গে বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসও শনিবার সকালে ইরানে ইন্টারনেট ট্রাফিকে কিছুটা উন্নতির তথ্য নিশ্চিত করেছে।

নেটব্লকসের তথ্যমতে, ইন্টারনেট ব্ল্যাকআউট শুরুর ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। সংস্থাটি জানায়, ২০০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বড় ধরনের ব্যাঘাতের পর শনিবার সকালে ইন্টারনেট সংযোগে খুবই সামান্য বৃদ্ধি লক্ষ করা গেছে।

সংস্থাটি জানিয়েছে, বর্তমানে ইরানে সামগ্রিক ইন্টারনেট সংযোগ স্বাভাবিক অবস্থার চেয়ে মাত্র প্রায় ২ শতাংশে রয়েছে। কার্যকরভাবে ইন্টারনেট সেবা পুরোপুরি পুনরুদ্ধারের কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

এদিকে, ইন্টারনেট সেবার দীর্ঘস্থায়ী বিভ্রাটে সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম চরম ভোগান্তির মুখে পড়েছে। পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমে দোকানদার, ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন ধর্মঘট ও বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ ছিল লাগামহীন মূল্যস্ফীতি, দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এবং ক্রমাগত অবনতি হওয়া অর্থনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে এই আন্দোলন তেহরান ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিতে শুরু করেন। ধীরে ধীরে অর্থনৈতিক দাবির পাশাপাশি এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

বিক্ষোভ দমনে গত ৭ জানুয়ারি থেকে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় ইরান সরকার। একই সঙ্গে দেশজুড়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X