কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শাটডাউনের দ্বারপ্রান্তে মার্কিন সরকার

মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত
মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত

অর্থ বিল নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদলের দ্বন্দ্বের জেরে শাটডাউনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার কেন্দ্রীয় সরকারের অর্থের জোগান দিতে আনা বিল মার্কিন প্রতিনিধি পরিষদের কট্টরপন্থি রিপাবলিকানরা বাতিল করে দিয়েছেন। এই বিলটি কংগ্রেসে রিপাবলিকান দলের নেতাই উত্থাপন করেছেন। ফলে এখন প্রায় নিশ্চিত আগামীকাল রোববার থেকে আংশিকভাবে শাটডাউন বা অচল হয়ে যাচ্ছে মার্কিন সরকার। খবর রয়টার্স।

আগামী ৩০ দিন কেন্দ্রীয় সরকারকে অর্থের জোগান দিয়ে শাটডাউন এড়াতে রিপাবলিকান দলের নেতা এই বিলটি কংগ্রেসে উত্থাপন করেছিলেন। তবে বিলটি ২৩২-১৯৮ ভোটে বাতিল হয়েছে।

বিলে রিপাবলিকানদের পছন্দ অনুযায়ী ব্যয় সংকোচনের পাশাপাশি অভিবাসন সীমিত করার প্রস্তাব করা হয়েছিল। তবে মার্কিন প্রতিনিধি পরিষদ রিপাবলিকান নিয়ন্ত্রিত হলেও সিনেটের নিয়ন্ত্রণ রয়েছে ডেমোক্র্যাটদের হাতে। ফলে এই বিল প্রতিনিধি পরিষদে পাস হলেও সিনেটে পাসের সম্ভাবনাও খুবই কম ছিল।

মার্কিন সরকার শাটডাউন হয়ে গেলে ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতনভাতা বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে আর্থিক খাতের নজরদারি থেকে বৈজ্ঞানিক গবেষণার তহবিলও বন্ধ হয়ে যেতে পারে।

ভোটে হারা পর প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি জানান, যেসব রক্ষণশীল নীতির কারণে ডেমোক্র্যাটরা বিচ্ছিন্ন বোধ করছেন, সেগুলো ছাড়া এই তহবিলের মেয়াদ সম্প্রসারণের বিল এখনো পাস হতে পারে। বিল পাস হলে এরপর কী হবে তা তিনি জানাননি। আজ শনিবার সেখানে আরও একটি ভোট হতে পারে।

এবার যদি শাটডাউন হয়ই তা হলে সেটি হবে মাত্র ১০ বছরে মধ্যে চতুর্থ শাটডাউন। এর আগে মাত্র চার মাস আগে জাতীয় ঋণসীমা বৃদ্ধি নিয়ে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল যেভাবে পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল, তখনো এই শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যদিও শেষ মুহূর্তে তা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X