কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র চাইলে ইরানের তেল দখল করতে পারে: ট্রাম্প

ইরানের তেল স্থাপনা। ছবি: সংগৃহীত
ইরানের তেল স্থাপনা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আরও কিছু সময় পেলে যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালি খুলে দিয়ে ইরানের তেল দখল করতে পারে। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, আর একটু সময় পেলেই আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, তেল নিয়ে নিতে পারব এবং বিশাল মুনাফা করতে পারব। তিনি দাবি করেন, এটি হলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় পরিবর্তন আসবে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। এ পথে প্রায় ২০ শ তাংশ বৈশ্বিক তেল পরিবহন হয়। বর্তমানে ইরান কার্যত এই প্রণালী নিয়ন্ত্রণ করছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। মার্কিন প্রশাসন প্রণালিটি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিলেও সামরিক বিশ্লেষকরা বলছেন, সরু এই জলপথে নৌবাহিনীর উপস্থিতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ঝুঁকিপূর্ণ।

ট্রাম্পের ‘ইরানের তেল দখল’ সংক্রান্ত বক্তব্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জাতিসংঘের ১৯৬২ সালের ‘প্রাকৃতিক সম্পদের উপর স্থায়ী সার্বভৌমত্ব’ নীতি অনুসারে একটি দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা সেই দেশেরই। এর আগে ট্রাম্প ইরাক ও ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের মন্তব্য করেছিলেন।

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরানের শাসনব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে এবং তারা এখনো হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে ইরান বিভিন্ন স্থানে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে ট্রাম্প ইতোমধ্যে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X