কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সিএনএন-এর বিশ্লেষণ

যুদ্ধ শেষ হলেও তেলের বাজার স্বাভাবিক হতে সময় লাগবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে একটি আশাব্যঞ্জক ইঙ্গিত পাওয়া গেছে যে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এই স্বস্তি আপাতত সাময়িক বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ প্রশ্ন উঠছে, যদি যুদ্ধ সত্যিই শেষ হয়, তাহলে জ্বালানির দাম কি দ্রুত আগের অবস্থায় ফিরে যাবে?

শনিবার (১৮ এপ্রিল) মার্কিন সংবাদসংস্থা সিএনএন-এর এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এর উত্তর হতাশাজনক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আরএসএম ইউএস-এর প্রধান অর্থনীতিবিদ জো ব্রুসুয়েলাস সতর্ক করে বলেছেন, যুদ্ধ-পূর্ব দামে ফিরে যাওয়ার আশা করা উচিত নয়।

হরমুজ প্রণালি খুলে দেওয়া হলেও বাস্তবে তেল পরিবহন স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমানে প্রায় ১২৮টি তেলবাহী জাহাজ সেখানে আটকে আছে, যেগুলোতে প্রায় ১৬ কোটি ব্যারেল তেল রয়েছে। প্রথম ধাপে এই জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হবে, এরপর খালি ট্যাংকার ঢুকে পুনরায় তেল বোঝাই করবে। বিশ্লেষকদের মতে, পূর্ণ সক্ষমতায় পরিবহন স্বাভাবিক হতে অন্তত তিন মাস সময় লাগতে পারে।

যুদ্ধ চলাকালে উৎপাদকরা বিকল্প না পেয়ে তেল গুদামে জমা করেছিল। এখন নতুন উৎপাদনের আগে সেই মজুত থেকেই সরবরাহ শুরু হবে। যদিও গুদাম পুরোপুরি পূর্ণ হয়নি, তবুও অতিরিক্ত মজুত বাজারে সরবরাহ ফিরতে বিলম্ব ঘটাবে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বহু তেলক্ষেত্র বন্ধ রাখা হয়েছিল। এসব কূপ পুনরায় চালু করা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। হঠাৎ উৎপাদন বাড়ালে কূপের ভেতরের চাপ নষ্ট হয়ে যেতে পারে, ফলে পুনরায় খননের প্রয়োজন হতে পারে।

তাই ধীরে ধীরে উৎপাদন বাড়াতে হবে, এবং পানি ও গ্যাসের চাপ পুনরায় সমন্বয় করতে হবে যা প্রযুক্তিগতভাবে অত্যন্ত সংবেদনশীল একটি কাজ।

যুদ্ধের কারণে অনেক পরিশোধনাগার, গ্যাস ও তেল উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মেরামত করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন এবং ৩০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে; যার বড় অংশ সৌদি আরব ও ইরাকে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই পরিস্থিতি সম্পূর্ণভাবে নির্ভর করছে যুদ্ধ সত্যিই শেষ হয়েছে কিনা এবং ভবিষ্যতে আর কোনো বিঘ্ন ঘটবে কিনা তার ওপর।

সাম্প্রতিক সময়ে একাধিকবার শান্তির আশা জাগলেও তা ভেস্তে গেছে। ফলে বাজারে সংশয় এখনো প্রবল। যদিও তেলের দাম কিছুটা কমেছে, তবুও ব্রেন্ট ক্রুড এখনো ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে; যা যুদ্ধের আগের তুলনায় প্রায় ২০ ডলার বেশি।

তেল পরিবহনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ও বিমা ব্যয়। যুদ্ধের ঝুঁকির কারণে সামুদ্রিক বিমার খরচ কয়েক হাজার শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

এছাড়া, ইরান এখনো প্রণালিতে চলাচলের ওপর নিয়ন্ত্রণ রাখতে চাইছে। জাহাজগুলোকে নির্দিষ্ট রুট ব্যবহার করতে বলা হয়েছে এবং অনুমতি ছাড়া চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফলে অনেক শিপিং কোম্পানি এখনো দ্বিধায় রয়েছে। কেউ কেউ ধীরে ধীরে পরিস্থিতি যাচাই করে চলাচল শুরু করতে পারে, তবে পূর্ণ আস্থা ফিরতে সময় লাগবে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের আশেপাশে স্থিতিশীল হতে পারে, তবে তার নিচে নামা কঠিন। বর্তমান বাজার পূর্বাভাস অনুযায়ী, বছর শেষে দাম প্রায় ৭৭ ডলারে নামতে পারে। তবে যুদ্ধ-পূর্ব স্তরে ফিরতে সময় লাগতে পারে ২০২৯ সাল পর্যন্ত।

ঐতিহাসিকভাবে, যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নামাতে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬০ ডলারে থাকতে হয়; যা বাজার বিশ্লেষকরা ২০৩০ সালের আগে সম্ভব হবে বলে মনে করছেন না।

ম্যাকোয়ারি গ্রুপের বিজনেস বিশ্লেষক উইজম্যান বলেন, উভয় পক্ষ থেকে ইতিবাচক সংকেত পেলে আমরা অবশ্যই একটি শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হতাম। এই মুহূর্তে বাজারের উত্থানের ওপর ভরসা রাখতে হলে কেবল ট্রাম্পের ওপরই আস্থা রাখতে হবে।

অতএব, সংঘাতের অবসান ঘটলেও তেলের বাজারে স্থিতিশীলতা ফিরে আসা সহজ নয়। সরবরাহ ব্যবস্থা পুনর্গঠন, উৎপাদন পুনরায় চালু, অবকাঠামো মেরামত এবং রাজনৈতিক আস্থা; সবকিছু মিলিয়ে এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই আপাতত শান্তি এলেও জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১০

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১১

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১২

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৩

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৫

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৭

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৮

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৯

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

২০
X