কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দফা আলোচনায় সোমবার পাকিস্তান যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার উদ্দেশে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে যাবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইসলামাবাদে অনুষ্ঠাতব্য এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কর্মকর্তারা অংশ নেবেন। তবে এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে কারা থাকছেন তা তিনি উল্লেখ করেননি।

এর আগে প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। যদিও এবারের আলোচনা নিয়ে জে ডি ভ্যান্সের দপ্তর বা হোয়াইট হাউস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালিতে গুলি ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি গ্রহণ না করলে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

ট্রাম্প বলেন, তারা (ইরান) যদি এই প্রস্তাব না মেনে নেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্র ও প্রত্যেকটি সেতু ধ্বংস করে দেবে।

এদিকে গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টা ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়েছে। ৪৭ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি প্রথম আলোচনা। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য উভয়পক্ষ পরস্পরকে দুষছে। এমনকি দ্বিতীয় দফা আলোচনা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। ইরানের পক্ষ থেকেও এ আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X