কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিকভাবে ভেঙে পড়ায় হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে। তার মতে, অর্থনৈতিক বিপর্যয় এড়াতে তেহরান এখন মরিয়া হয়ে এই নৌপথটি খুলে দিতে চাইছে। বুধবার (২২ এপ্রিল) ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

তিনি লিখেন, ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়। দেশটি টাকার জন্য হাহাকার করছে।

ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না, তারা এটি খোলা রাখতে চায় যাতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে। এটি বন্ধ থাকলে তাদের এই পরিমাণ অর্থই লোকসান হবে।

তিনি দাবি করেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের প্রেক্ষাপটে মুখ রক্ষা করতেই তেহরান এই প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল।

শেষে তিনি আরও লিখেন, চার দিন আগে লোকজন আমার কাছে এসে বলেছিল, স্যার, ইরান অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়। কিন্তু আমরা যদি তা করি, তাহলে ইরানের সাথে কখনোই কোনো চুক্তি হতে পারবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে দিই!

এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি আছে ইরান। তবে দেশটির ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নিতে হবে। তবেই আবার আলোচনায় বসবে তেহরান।

মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X