কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভারত মহাসাগরে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

জাহাজ জব্দের মুহূর্ত। ছবি : সংগৃহীত
জাহাজ জব্দের মুহূর্ত। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আবারও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ‘ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ইরানের তেল পাচার নেটওয়ার্ক ভাঙতে বৈশ্বিক সামুদ্রিক নজরদারি জোরদার করা হয়েছে। যেখানে প্রয়োজন, সেখানে অভিযান চালিয়ে এমন জাহাজ আটক করা হবে।

প্রতিরক্ষা দপ্তর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মার্কিন বাহিনী জাহাজটির ডেকে অবস্থান নিয়েছে। জাহাজটি ভারত মহাসাগরে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী এলাকায় ছিল এবং চীনের ঝৌশান বন্দরের দিকে যাচ্ছিল বলে শিপ-ট্র্যাকিং তথ্য জানিয়েছে।

জানা গেছে, ‘ম্যাজেস্টিক এক্স’ আগে ‘ফনিক্স’ নামে পরিচিত ছিল এবং ২০২৪ সালে ইরানি তেল পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসে। জাহাজটি গায়ানার পতাকাবাহী।

এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন একদিন আগেই ইরানের আধাসামরিক বাহিনী আইআরজিসি হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলা চালিয়ে দুটি দখলে নেয়। এর ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা আরও বেড়েছে।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১১

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১২

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৩

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৪

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৫

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৭

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

২০
X