কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুদণ্ডের অভিনব ৩ পদ্ধতি কার্যকর করছে যুক্তরাষ্ট্র 

বিদ্যুৎস্পৃষ্ট করে মৃত্যুদণ্ড দিতে ব্যবহৃত চেয়ার। ছবি: সংগৃহীত
বিদ্যুৎস্পৃষ্ট করে মৃত্যুদণ্ড দিতে ব্যবহৃত চেয়ার। ছবি: সংগৃহীত

গুরুতর ফেডারেল অপরাধে দণ্ডিতদের মৃত্যুদণ্ড কার্যকরে একাধিক নতুন পদ্ধতি যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এ পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে— ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎস্পৃষ্ট করে মৃত্যু এবং গ্যাস প্রয়োগের মতো বিকল্প ব্যবস্থা।

শুক্রবার (২৪ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডে ব্যবহৃত প্রাণঘাতী ইনজেকশনের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে রয়েছে নানা জটিলতা। এ কারণেই নতুন এ উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন বিচার বিভাগ প্রকাশিত একটি প্রতিবেদনে এ পদ্ধতিগুলো সুপারিশ করা হয়। তবে নতুন করে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বিচার বিভাগের কারা ব্যুরোকে নির্দেশ দেওয়া হয়েছে, বিদ্যমান আইনে অনুমোদিত পদ্ধতিগুলোর মধ্যে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎস্পৃষ্ট করা ও গ্যাস প্রয়োগের পদ্ধতিও অন্তর্ভুক্ত করতে। এ গ্যাস পদ্ধতিটি ২০২৪ সালে প্রথমবারের মতো চালু করে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্য।

প্রতিবেদন অনুযায়ী, বিকল্প পদ্ধতি যুক্ত করা হলে নির্দিষ্ট কোনো ওষুধের অভাব থাকলেও মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে।

এর আগে, ২০২১ সালে প্রথম মেয়াদের শেষ দিকে ফেডারেল পর্যায়ে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর করে ট্রাম্প প্রশাসন। সে সময় কয়েক মাসের মধ্যে ১৩ বন্দিকে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগের ৫০ বছরে মাত্র তিনটি ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ সারা দেশে ৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে মামলা করছে। এসব মামলার কোনোটি এখনো বিচারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

প্রতিবেদনটির ভূমিকায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ উল্লেখ করেন, বাইডেন প্রশাসনের স্থগিতাদেশ ফেডারেল মৃত্যুদণ্ড ব্যবস্থাকে দুর্বল করেছে। এর ফলে ভুক্তভোগী ও তাদের পরিবারকে দীর্ঘমেয়াদি প্রভাব বহন করতে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১০

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১১

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১২

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৩

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৪

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৫

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৬

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৭

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৮

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৯

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

২০
X