কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

একই হোটেলে হামলার শিকার হয়েছিলেন আরেক মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে গোলাগুলি হয়েছে। ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। একই জায়গাতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানও হামলার শিকার হয়েছিলেন।

রোববার (২৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন হিলটনে ১৯৮১ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর হামলা চালানো হয়েছিল। ওই বছরের ৩১ মার্চ হোটেলের ভেতরে একটি বক্তব্য শেষ করে লিমুজিনে ফেরার পথে রিগ্যানের ওপর গুলি চালানো হয়। জন হিঙ্কলি জুনিয়র নামের এক অস্ত্রধারী এ হামলা চালান।

ওই হামলায় রিগ্যান প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। একটি গুলি প্রেসিডেন্টের লিমুজিনের পাশে লেগে প্রতিফলিত হয়ে তার শরীরে আঘাত করে। এতে তার একটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং ফুসফুসে ছিদ্র হয়। তাকে দ্রুত কাছের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর ১১ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

বিবিসি জানিয়েছে, হামলায় তৎকালীন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেমস ব্রাডিও আহত হন। পাশাপাশি একজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং স্থানীয় পুলিশ বিভাগের একজন কর্মকর্তাও গুলিবিদ্ধ হন।

ব্র্যাডি মাথায় গুরুতর আঘাত পান। এর ফলে তিনি সারাজীবনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়েন। এই আঘাতজনিত জটিলতায় পরবর্তীতে ২০১৪ সালে তার মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হিঙ্কলিকে মানসিক অসুস্থতার কারণে দোষী সাব্যস্ত করা হয়নি। তবে তাকে ওয়াশিংটনের সেন্ট এলিজাবেথ হাসাপাতালের উচ্চ নিরাপত্তা বিভাগে রাখা হয় এবং ২০১৬ সালে মুক্তি দেওয়া হয়। আজও হোটেলের দেয়ালে একটি ফলক রয়েছে, যা সেই গুলির ঘটনার স্থানকে চিহ্নিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১০

দেশে ফের ভূমিকম্প

১১

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১২

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৩

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৪

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৫

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৬

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৭

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৮

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

১৯

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

২০
X