কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

আহত হয়েও নির্বাচনী প্রচার থেকে সরে যাননি ট্রাম্প। ২০২৪ সালের ছবি
আহত হয়েও নির্বাচনী প্রচার থেকে সরে যাননি ট্রাম্প। ২০২৪ সালের ছবি

ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনীতির ইতিহাসে তিনি যেমন আলোচিত, তেমনি বারবার হয়েছেন প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু। সর্বশেষ শনিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ চলাকালীন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা বলয় ভেঙে এক বন্দুকধারী ভেতরে ঢুকে পড়লে তড়িঘড়ি করে ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। মাত্র ২১ মাসের ব্যবধানে এটি ছিল তাকে হত্যার তৃতীয় বড় প্রচেষ্টা। কাকতালীয়ভাবে, এই ঘটনাটি ঘটেছে ঠিক সেই হোটেলেই, যেখানে ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান গুলিবিদ্ধ হয়েছিলেন।

তবে ট্রাম্পের নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় ক্ষত হয়ে আছে ২০২৪ সালের ১৩ জুলাই। পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় টমাস ক্রুকস নামে এক ২০ বছর বয়সী যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি বুলেট তার ডান কানের ওপরের অংশ বিদ্ধ করে। ট্রাম্প এবং তার ঘনিষ্ঠদের মতে, বাটলারের সেই মুহূর্তটি ছিল তার জীবনের এক সন্ধিক্ষণ।

এর ঠিক দুই মাস পর একই বছরের ১৫ সেপ্টেম্বর ঘটে ফের নাটকীয় ঘটনা। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার গলফ মাঠের কাছে ওত পেতে থাকা এক রাইফেলধারী ব্যক্তিকে আটক করে সিক্রেট সার্ভিস। পরে জানা যায়, তার উদ্দেশ্য ছিল ট্রাম্পকে হত্যা করা।

অ্যাক্সিওস, নিউইয়র্ক টাইমস-সহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ওপর হামলার এই ধারা অবশ্য দীর্ঘদিনের। ২০১৬ সালে লাস ভেগাস র‍্যালিতে এক ব্যক্তি পুলিশ অফিসারের অস্ত্র ছিনিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। আবার ২০১৭ সালে উত্তর ডাকোটায় এক ব্যক্তি আস্ত একটি ফর্কলিফট চুরি করে ট্রাম্পের গাড়িবহরে হামলার পরিকল্পনা করেছিলেন, যদিও যান্ত্রিক ত্রুটির কারণে হামলাকারী সফল হননি।

বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ট্রাম্প নিজেই তার পেশার ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন। শনিবার তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে কি না, তা আমি কল্পনাও করতে পারি না’। প্রতিটি হামলাই যেন মার্কিন ইতিহাসে এক নতুন নিরাপত্তা সংকট তৈরি করছে। এতসব হুমকির মুখেও ট্রাম্পের আত্মবিশ্বাস এবং রাজনীতিতে টিকে থাকার লড়াই এখন তিনি নিজেই প্রচার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X