কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আমি ‘ধর্ষক’ নই : ট্রাম্প 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল অ্যালেন নিজের ঘোষণাপত্রে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধর্ষক, পেডোফাইল ও দেশদ্রোহী হিসেবে উল্লেখ করেছেন। হামলার চেষ্টার ঘটনার পর এক সাংবাদিক হামলাকারীর ম্যানিফেস্টো থেকে এ উদ্ধৃতি পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানান ট্রাম্প।

সোমবার (২৭ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হামলার পর সিবিএস নিউজের সাংবাদিক নোরা ও’ডনেলকে সাক্ষাৎকারে দেন ট্রাম্প।

ও’ডনেল ট্রাম্পকে হামলাকারীর ঘোষণাপত্র পড়ে শোনান। এরপর ট্রাম্প বলেন, ‘আমি জানতাম আপনি এটা পড়বেন। আপনারা (সাংবাদিক) ভয়ংকর মানুষ।’ এরপর তিনি জোর দিয়ে বলেন, ‘আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।’

ও’ডনেল জানতে চান, ওই মন্তব্যটি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে কি না। কিন্তু প্রশ্নটি এড়িয়ে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি পেডোফাইল নই।’

তিনি ইঙ্গিত দেন, এ মন্তব্যকে ব্যবহার করে তার সঙ্গে জেফরি এপস্টেইনকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘোষণাপত্রে যদিও এপস্টেইনের নাম উল্লেখ ছিল না। ট্রাম্প দাবি করেন, ‘একজন অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা আপনি পড়ছেন। এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়েছি।’

এদিকে, ট্রাম্প হামলাকারীকে ‘উগ্রপন্থি’, ‘খ্রিস্টানবিরোধী’ এবং ‘অসুস্থ’ বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার জন্য ডেমোক্র্যাট নেতাদের ঘৃণ্য বক্তব্যকে দায়ী করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১০

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

১১

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

১২

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১৩

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১৪

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

১৫

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

১৬

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১৮

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১৯

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

২০
X