কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে টোল আদায় অবৈধ : যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের শুল্ক আদায়ের পরিকল্পনাকে সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (২১ মে) মায়ামি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।

রুবিও বলেন, ইরানের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে এবং বিষয়টি নিরাপত্তা কাউন্সিলে তোলার প্রক্রিয়াও চলছে।

তিনি দাবি করেন, এই প্রস্তাবের পক্ষে ইতোমধ্যে ১০০টিরও বেশি দেশ সমর্থন জানিয়েছে, যা নিরাপত্তা কাউন্সিলের ইতিহাসে যেকোনো প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সমর্থনের রেকর্ড।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি, হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থার প্রবর্তন অগ্রহণযোগ্য। এটি কেবল যুক্তরাষ্ট্রের বক্তব্য নয়, পুরো বিশ্বই এ বিষয়ে একমত।

গত সপ্তাহে চীন সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং চীনও এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। রুবিও বলেন, বিশ্বের কোনো দেশই এমন শুল্ক ব্যবস্থার পক্ষে নয়। এটি কোনোভাবেই বাস্তবায়িত হতে পারে না।

ইরানকে সতর্ক করে রুবিও বলেন, এরকম নীতি অব্যাহত থাকলে যেকোনো ধরনের কূটনৈতিক চুক্তি অসম্ভব হয়ে পড়বে। যদি তারা এমন কিছু করার চেষ্টা করে, তবে তা পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে গণ্য হবে এবং এটি হবে সম্পূর্ণ বেআইনি।

সূত্র : বিবিসি

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X