বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট : ২৬ মে ২০২৬, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হামলার পরে ইরান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী প্রতিরক্ষামূলক অভিযান ছিল। হামলার পর ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এর ফলে দ্রুত সমঝোতার যে আশা তৈরি হয়েছিল, তা অনেকটাই ম্লান হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ মে) রুবিও বলেন, ইরানের সঙ্গে আলোচনা সফলভাবে শেষ করতে আরও কয়েকদিন সময় প্রয়োজন হতে পারে।

দক্ষিণ ইরানে মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে রুবিও বলেন, হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত রাখতে হবে।

ভারতের জয়পুরগামী বিমানে সাংবাদিকদের তিনি বলেন, হরমুজ প্রণালি খোলা থাকতে হবে। যেকোনো উপায়ে এটি খোলা থাকবে এবং সেটাই হওয়া প্রয়োজন।

এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য নতুন করে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইরান সোমবার দাবি করেছে যে তারা নতুন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে শত্রুদের একটি স্টেলথ ড্রোন ভূপাতিত করেছে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের এই হামলার সময়ই ইরানের প্রধান আলোচক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং তিন মাস ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হয়েছে বলে সফরসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে নয়াদিল্লিতে সাংবাদিকদের রুবিও বলেন, ইরানের বিষয়ে অন্য কোনো পথ বিবেচনার আগে যুক্তরাষ্ট্র কূটনীতিকে সফল হওয়ার সর্বোচ্চ সুযোগ দিতে চায়।

তিনি বলেন, আলোচনার টেবিলে যথেষ্ট শক্তিশালী একটি প্রস্তাব রয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং পারমাণবিক ইস্যুতে একটি বাস্তব, গুরুত্বপূর্ণ ও সময়সীমাবদ্ধ আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র : রয়টার্স

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X