কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনবিএ ফাইনালসের একটি ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের দুয়ো ও বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে তিনি উপস্থিত হলে পুরো স্টেডিয়ামে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ম্যাচ চলাকালে ভিডিও স্ক্রিনে ট্রাম্পকে দেখানো হলে উপস্থিত দর্শকদের একটি অংশ তীব্র ভুয়ো ধ্বনি ও ধিক্কার জানায়। প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের সময় ‘ইউ-এস-এ’ স্লোগান শোনা গেলেও পরে ট্রাম্পকে সামরিক কায়দায় স্যালুটরত অবস্থায় বড় পর্দায় দেখানোর পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। এরপর দর্শকদের একাংশ তার বিরুদ্ধে দুয়ো দিতে শুরু করে।

তবে পরবর্তী মুহূর্তে মার্কিন পতাকা প্রদর্শিত হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে এবং নিউ ইয়র্ক নিক্সের খেলোয়াড়দের দেখানোর সময় দর্শকদের উচ্ছ্বাসও দেখা যায়। অন্যদিকে প্রতিপক্ষ দল সান আন্তোনিও স্পার্সের নাম ঘোষণার সময়ও কিছু দর্শক অসন্তোষ প্রকাশ করেন।

ম্যাচে উপস্থিত থাকা ট্রাম্প অবশ্য প্রতিক্রিয়াকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। ওয়াশিংটনে ফেরার উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয় সেখানে বেশির ভাগই করতালির শব্দ ছিল। এটি বেশ উচ্চশব্দে এবং অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল।’

ম্যাচটি তিনি নিক্সের মালিক জেমস ডোলানের ব্যক্তিগত স্যুট থেকে উপভোগ করেন। তার সঙ্গে ছিলেন নাতনি কাই, ব্যক্তিগত উপদেষ্টা বরিস এপশটাইন এবং ক্যাবিনেট সদস্য লি জেলডিন, শন ডাফি ও ডগ বার্গাম। খেলার সময় তিনি এনবিএ কমিশনার অ্যাডাম সিলভারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেন।

ট্রাম্প নিউ জার্সি থেকে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে ওয়াল স্ট্রিটের কাছে অবতরণ করেন এবং পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ম্যানহাটনে পৌঁছান। পথে কিছু মানুষের বিরূপ অঙ্গভঙ্গি এবং অ্যারেনার বাইরে ‘ট্রাম্পকে অবশ্যই যেতে হবে’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।

তার আগমনের আগে থেকেই নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং ইউএস সিক্রেট সার্ভিস পুরো এলাকা ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই দর্শকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হয়, যেখানে মেটাল ডিটেক্টরসহ একাধিক নিরাপত্তা চেক পার হতে হয়েছে। ফলে সাধারণ দর্শক থেকে শুরু করে পর্যটক ও কর্মজীবীদেরও ভোগান্তিতে পড়তে হয়।

দর্শকদের একাংশ নিরাপত্তা ব্যবস্থাকে জটিল ও বিভ্রান্তিকর বলে অভিযোগ করেন। আবার অনেকেই পরিস্থিতিকে স্বাভাবিক বলেই মেনে নেন। নিক্স ও স্পার্সের কোচরা অবশ্য নিরাপত্তাজনিত সীমাবদ্ধতাকে বড় কোনো সমস্যা হিসেবে দেখেননি।

নিরাপত্তা জোরদারের কারণে ম্যাচের বাইরে পরিকল্পিত একটি ওয়াচ পার্টিও বাতিল করা হয়। টিকিটধারীদের ব্যাগ ছাড়াই প্রবেশ করতে দেওয়া হয় এবং পুরো এলাকায় কার্যত কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X