কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য। ছবি: সংগৃহীত
ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য। ছবি: সংগৃহীত

জর্ডানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে দেশটির দিকে ছোড়া ইরানের ৮টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে ভূপাতিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

জর্ডানের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের এক সামরিক কর্মকর্তার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আকাশসীমা নিরাপদ রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়ে থাকায় রয়্যাল ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্যরা সেগুলো সংগ্রহ ও ক্ষতিগ্রস্ত এলাকা নিরাপদ করতে কাজ করছেন।

জর্ডানের সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশসীমা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং যেকোনো ধরনের হুমকির জবাব সামরিক নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী দাবি করে, তারা জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমানঘাঁটির যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী রাডার স্থাপনা এবং জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

অগ্রগতি পর্যালোচনা সভায় / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

১০

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

১১

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

১২

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১৪

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১৫

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১৬

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১৭

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১৮

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৯

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০
X