কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন বিমানবাহী রণতরী ভিয়েতনামে

ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় দানাঙ শহরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত
ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় দানাঙ শহরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত

ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় দানাঙ শহরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী। যদিও ভিয়েতনাম তাদের পানিসীমায় চীনা জাহাজ প্রবেশের বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগে প্রতিবাদ করেছিল। সংবাদমাধ্যম আলজাজিরা আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের ব্যাপক অংশীদারিত্বের ১০ বছর পূর্তি উদযাপনের প্রেক্ষাপটে রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান দানাঙে পৌঁছায়। নিজেদের বাণিজ্যিক অংশীদারিত্ব দিন দিন আরও বাড়াচ্ছে দুই দেশ। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি নিয়েও উদ্বিগ্ন দেশ দুটি।

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হ্যাং সপ্তাহের শুরুতে বলেছিলেন, পোর্ট কলের উদ্দেশ্য হলো—বিশ্বে এবং এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, সহযোগিতা ও উন্নয়নের জন্য একটি সাধারণ বন্ধুত্ব বিনিময়।

ভিয়েতনামে ২০১৮ সালে ইউএসএস কার্ল ভিনসনের ঐতিহাসিক পোর্ট কলের পর হ্যানয়ে মার্কিন বিমানবাহী রণতরীর তৃতীয় সফর এটি। যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো এ ধরনের জাহাজ দেশটিতে এসেছিল।

এদিকে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের বিশেষ অর্থনৈতিক জোনে চীনের একটি সার্ভে জাহাজ কয়েক সপ্তাহ ধরে তাদের কার্যক্রম চালায়। একপর্যায়ে তাদের চলে যেতে বলে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ পর্যন্ত জুনের প্রথম দিকে চলে যায় চীনের সার্ভে জাহাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X