কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০২:৪২ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ট্রাম্পের অডিও ফাঁস!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথোপকথনের নতুন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সংবাদমাধ্যম সিএনএনের হাতে পৌঁছেছে সেই রেকর্ড। সিএনএন বলছে, দুই মিনিটের অডিও রেকর্ডটি ২০২১ সালের জুলাই মাসের।

কথোপকথনে ট্রাম্প বলেন, তার কাছে রাষ্ট্রীয় গোপন নথি রয়েছে। সেই নথি তিনি মহাফেজখানায় জমা দেননি। সেই সঙ্গে বলেন, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে একটি নথি রেখে দিয়েছেন তিনি। সেই নথিটি পেন্টাগনের।

প্রথমে সিএনএনের ‘অ্যান্ডারসন কুপার ৩৬০’ প্রোগ্রামে সম্প্রচার করা হয় অডিও রেকর্ডটি।

কথোপকথনে পেন্টাগনে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করার সময় ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘এগুলোই সেই কাগজপত্র।’

ট্রাম্প যখন বলছিলেন নথিটি ‘গোপন তথ্য’, তখন তিনি এবং তার সহযোগীরা হিলারি ক্লিনটনের দেওয়া ই-মেইল নিয়েও রসিকতা করেন।

তখন ট্রাম্পের এক কর্মী বলেন, ‘হিলারি সব সময় এটি প্রিন্ট আউট করতেন, আপনি জানেন, তার ব্যক্তিগত ই-মেইল।’

এ সময় সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যানকে উল্লেখ করে উত্তরে ট্রাম্প বলেন, ‘না, তিনি এটি অ্যান্টনি ওয়েনারের কাছে পাঠাবেন।’ এ সময় কক্ষে হাসাহাসি হয়।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি-সংক্রান্ত মামলায় অভিযোগ গঠন করা হয়। হোয়াইট হাউস ছাড়ার পর তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব নথির অপব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন নথির অননুমোদিত সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। এটি ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ এবং একজন সাবেক প্রেসিডেন্টের জন্য প্রথম ফেডারেল অভিযোগপত্র।

প্রেসিডেন্ট পদ ছাড়ার পর এফবিআই ট্রাম্পের ফ্লোরিডার এস্টেট থেকে নথিতে পূর্ণ একাধিক বাক্স উদ্ধার করে। এসব নথি হোয়াইট হাউসের গোপনীয় নথি ছিল। পদ ছাড়ার পর এগুলো ট্রাম্পের কাছে থাকার কথা ছিল না।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মেয়াদ শেষ হলে অফিস ছাড়ার পর প্রেসিডেন্সিয়াল নথি জাতীয় সংরক্ষণাগারে রাখার কথা প্রেসিডেন্টের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X