কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ এএম
অনলাইন সংস্করণ

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের অনুমোদন দিল প্রতিনিধি পরিষদ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২২১-২১২ ভোটে পেয়ে এই তদন্ত অনুমোদিত হয়েছে। খবর রয়টার্সের।

মূলত প্রেসিডেন্ট জো বাইডেন তার ৫৩ বছর বয়সী ছেলে হান্টার বাইডেনের বৈদশিক ব্যবসা থেকে অন্যায়ভাবে কোনো সুবিধা নিয়েছেন কি না, তা তদন্ত করে দেখবে মার্কিন প্রতিনিধি পরিষদ। তবে ডেমোক্র্যাট এই নেতার বিরুদ্ধ এখন পর্যন্ত কোনো অন্যায়ের প্রমাণ খুঁজে পায়নি রিপাবলিকানরা।

বাইডেনের বিরুদ্ধে আনা এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।

অবশ্য প্রতিনিধি পরিষদের এই তদন্ত নিয়ে বাইডেনের মাথাব্যথার তেমন কারণ নেই। প্রতিনিধি পরিষদে তিনি অভিশংসিত হলেও মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে খালাস পেয়ে যাবেন, এটা প্রায় নিশ্চিত। কেননা অভিশংসনের মাধ্যমে মার্কিন কোনো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে প্রস্তাবটি পাস হতে হয়। আর এই সিনেটের নিয়ন্ত্রণ (৫১-৪৯) রয়েছে ডেমোক্র্যাটদের হাতে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত মোট তিন জন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন। অ্যান্ড্রু জনসন (১৮৬৮ সাল) ও বিল ক্লিনটন (১৯৯৮ সাল) ও ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে শুধু ট্রাম্প দুবার অভিশংসিত হয়েছেন (২০১৯ ও ২০২১ সাল)। তবে তাদের তিন জনের কেউ সিনেটে দোষী সাব্যস্ত হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১১

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৫

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৬

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৭

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৮

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৯

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২০
X