কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৯ এএম
অনলাইন সংস্করণ

চালকবিহীন গাড়িতে আগুন দিলো জনতা!

আগুন দেওয়া গাড়ি। ছবি : সংগৃহীত
আগুন দেওয়া গাড়ি। ছবি : সংগৃহীত

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়েমোর একটি চালকবিহীন গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে জনতা। শনিবার রাতে গাড়িটিতে একদল মানুষ এই আগুন ধরিয়ে দেয় বলে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। মাইকেল ভ্যান্ডি নামের এক ব্যক্তি ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন। দেশটিতে চালকবিহীন গাড়িতে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলার ঘটনা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে মাইকেল ভ্যান্ডি বলেন, ঘটনার সময় লোকজন আতশবাজি পুড়িয়ে চীনা নববর্ষ উদযাপন করছিল। তখন এক ব্যক্তি গাড়ির হুডে উঠে কাচ ভেঙে ফেলেন। ভিডিওতে গাড়িটি আগুনে পুড়তে ও সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

গত বছর জেনারেল মোটরস কোম্পানির চালকবিহীন গাড়ি ‘ক্রুজ’ একজন পথচারীকে টেনে নিয়ে গিয়েছিল। এরপর থেকে চালকবিহীন গাড়ির প্রতি মানুষের বৈরী আচরণ বাড়ছে।

অতীতে সান ফ্রান্সিসকো ও অ্যারিজোনার ফিনিক্সে চালকবিহীন গাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া, গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা ও হুডে উঠে পড়ার ঘটনাও ঘটেছে। সেন্সর যেন কাজ না করে সেজন্য কমলা রংয়ের ট্রাফিক কোণ দিয়ে গাড়ির সেন্সর ঢেকে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

গত সপ্তাহে সান ফ্রান্সিসকোতে একটি ওয়েমো গাড়ি একজন সাইক্লিস্টের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এতে সামান্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। ফিনিক্সে চালকবিহীন গাড়ি দিয়ে যাত্রী পরিবহণ সেবা চালু করেছে ওয়েমো। লস অ্যাঞ্জেলেস এবং অস্টিনেও এই সেবা চালুর চেষ্টা করছে তারা।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়েমোর দাবি, গাড়ির ভেতরে কেউ একজন আতশবাজি ছুড়ে মারায় আগুন ধরেছে। সান ফ্রান্সিসকোর দমকল বিভাগ জানিয়েছে, আতশবাজির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়িতে কোনও আরোহী ছিলেন না এবং কেউ আহত হননি।

পুলিশ বলছে, আগুনের কারণ জানতে তদন্ত চলছে। কাউকে আটক করা হয়েছে কি না তা জানায়নি পুলিশ। জাগুয়ার আই-পেস মডেলের ইলেক্ট্রিক ওই গাড়িতে ২৯টি ক্যামেরা ও সেন্সর ছিলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X