কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে গাজায় যুদ্ধবিরতি না হলে তা হবে খুবই বিপজ্জনক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

আসন্ন রমজানকে সামনে রেখে নতুন গতি পেয়েছে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা। বেশ জোরেশোরে চলছে এ যুদ্ধবিরতির আলোচনা। তবে এবার রমজানের যুদ্ধবিরতির আলোচনা সফল না হলে তা নিয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (০৫ মার্চ) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাইডেন বলেন, রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি না হলে তা খুবই বিপজ্জনক হবে। মঙ্গলবার তিনি এ বিষয়ে সতর্ক করেছেন। এছাড়া যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে মিসরের রাজধানী কায়রোতে আলোচনা চলছে। এছাড়া গাজার বাসিন্দাদের জন্য বিমান থেকে ত্রাণ সরবরাহ শুরু করেছে মার্কিন সামিরিক বাহিনী। এমন সময়ে ইসরায়েলের উদ্দেশ্যে তিনি বলেন, গাজায় আরও ত্রাণ পৌঁছানোর বিষয়ে কোনো অজুহাত চলবে না।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার কারণে গাজায় দুর্ভিক্ষ আসন্ন। উপত্যাকায় ত্রাণের প্রয়োজনীয়তা ও বেসামরিক মানুষের মৃত্যুহার বেড়ে যাওয়ায় ইসরায়েলের প্রতি হতাশা বাড়ছে যুক্তরাষ্ট্রের। অন্যদিকে শর্তের ব্যাপারে হামাস নমনীয় না হওয়ায় তা নিয়েও হতাশা বাড়ছে যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করলেন।

যুদ্ধবিরতির বিষয়ে বাইডেন বলেন, এটা এখন হামাসের হাতে। এ বিষয়ে ইসরায়েলিরা সহযোগিতা করছে। যুদ্ধবিরতির প্রস্তাবটি যৌক্তিক। তারা কয়েক দিনের মধ্যে এ বিষয়ে জানতে পারবেন। তবে যুদ্ধবিরতি দরকার।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে। রমজানেও যদি এ পরিস্থিতি চলতে থাকে তাহলে ইসরায়েল ও জেরুজালেমের অবস্থা খুবই বিপজ্জনক হতে পারে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে নির্মমতা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ফিলিস্তিনের ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১০

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১১

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১২

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৩

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৫

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৬

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৭

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৮

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৯

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

২০
X