কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের পক্ষ নিলেন ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে নীরবতা ভেঙেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান এ যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি স্পষ্ট করেন। বুধবার (০৬ মার্চ) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ইসরায়েলের পক্ষে কি না এমন প্রশ্নের জবাবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ। সাক্ষাৎকার গ্রহণকারী এরপর জানতে চান, ইসরায়েল যে কায়দার অভিযান চালাচ্ছে তা তিনি সমর্থন করেন কি না। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনাকে সমস্যাটা শেষ করতে হবে।

গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য যখন মার্কিন চাপ বাড়ছে ঠিক তেমন মুহূর্তে এসে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে নির্মমতা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ফিলিস্তিনের ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় না খেয়ে শিশুরা মারা যাচ্ছে বলেন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত রোববার আল আওদা ও কামাল আদওয়ান হাসপাতালের পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল। গত অক্টোবরের শুরুর পর এবারই প্রথমবারের মতো হাসপাতাল দুটি পরিদর্শনের অনুমতি পেয়েছে সংস্থাটি। খাবার না পেয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মাঝে গুরুতর মাত্রার অপুষ্টি দেখা দিয়েছে। ইসরায়েলি হামলায় হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে।

গত রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগে অন্তত ১৫ শিশু মারা গেছে। সোমবার ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একটি হাসপাতালে রোববার ১৬তম শিশুর মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, উত্তর গাজায় অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। জ্বালালি খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ লাখ মানুষ খুব নগণ্য পরিমাণ খাবার ও বিশুদ্ধ পানির ওপর বসবাস করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X