কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের মতো একটি বিশেষ অভিযানে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভকে লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করা এবং প্রয়োজনে কাদিরভের বিরুদ্ধে সরাসরি ‘অপারেশন’ চালানো।

বুধবার (০৭ জানুয়ারি) আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর চাপ দেওয়ার জন্য উপায় খুঁজে বের করুন। মাদুরোর ঘটনাটি তো আপনারাই দেখিয়েছেন। এখন ফলাফল সবার সামনে, পুরো বিশ্বের সামনে। খুব দ্রুতই তারা সেটা করেছে।

তিনি বলেন, তাহলে কাদিরভের ক্ষেত্রেও এমন কিছু করা হোক। হয়তো তখন পুতিন বিষয়টি বুঝবে এবং চিন্তা করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিয়েভ কূটনৈতিক সমাধানের জন্য ‘সবকিছুই করছে’, তবে রাশিয়ার অবস্থানের কারণে শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে ইউক্রেনকে প্রস্তুত থাকতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ‘উৎপাদনশীল’, কিন্তু মস্কোর ওপর আরও কঠোর চাপ প্রয়োগ প্রয়োজন।

তিনি বলেন, তাদের হাতে উপায় আছে, তারা জানে কীভাবে করতে হয়। যখন তারা সত্যিই চায়, তখন পথ বের করতেই পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেন যেন অগ্রাধিকার থাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X