মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে বিখ্যাত মার্কিন র‌্যাপারের ইসলাম গ্রহণ

বিখ্যাত মার্কিন র‌্যাপার লিল জন। ছবি : সংগৃহীত
বিখ্যাত মার্কিন র‌্যাপার লিল জন। ছবি : সংগৃহীত

রমজানের প্রথম জুমায় ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র‌্যাপার ও প্রযোজক লিল জন। ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন। রোববার (১৭ মার্চ) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লস অ্যাঞ্জেলসের কিং ফাহাদ মসজিদে যান তিনি। সেখানে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন বিখ্যাত এ র‌্যাপার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, লিল জন প্রথমে আরবিতে শাহদত তথা কালিমা উচ্চারণ করেন। এরপর তিনি ইংরেজিতে কালেমা পাঠ করেন। এ সময় মসজিদের ইমাম তাকে তত্ত্বাবধান করেন।

বিখ্যাত এ মার্কিন র‌্যাপার জর্জিয়ার আটলান্টায় ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তার আসল নাম জনাথন এইচ স্মিথ। আমেরিকান লেখক ও অ্যাক্টিভিস্ট শস কিংয়ের পর লিল জন দ্বিতীয় বিখ্যাত মার্কিনি যিনি রজমানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণ করেন।

লিল জন ২০০০ এর দশকের গুরুর দিকে তিনি হিপ হপ সংগীতের বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ক্রঙ্ক গ্রুপ লিল জন এবং ইস্ট সাইড বয়েজের ফ্রন্টম্যান ছিলেন, যার সাথে তিনি পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X