বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

পাকিস্তানকে ভিক্ষার থালা ছুড়ে ফেলতে হবে

সেনাপ্রধান অসিম মুনিরের আহ্বান
পাকিস্তানকে ভিক্ষার থালা ছুড়ে ফেলতে হবে

পাকিস্তানিদের অর্থনীতিসহ সব দিক থেকেই স্বনির্ভর হতে হবে এবং বিদেশি ঋণের ওপর নির্ভরশীলতা কমাতে হবে—এমন মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। তিনি বলেছেন, পাকিস্তানকে অবশ্যই ‘ভিক্ষার থালা’ ছুড়ে ফেলতে হবে। সোমবার খানেওয়াল মডেল এগ্রিকালচারাল ফার্মের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন জেনারেল অসিম। খবর দ্য ডনের।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, পাকিস্তান গর্বিত, প্রবল উদ্দীপনাপূর্ণ এবং প্রতিভাসম্পন্ন জাতি। আর তাই সব পাকিস্তানিকে ভিক্ষার থালা ছুড়ে ফেলে দিতে হবে। জেনারেল অসিম মুনির তার ভাষণে সেনাবাহিনী-সাধারণ মানুষ সম্পর্ক ও সেনাবাহিনীর দায়িত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী দেশের সেবা করতে পেরে গর্বিত। সেনাবাহিনী তার শক্তি পেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে, আবার সাধারণ মানুষও শক্তি পেয়েছে সেনাবাহিনীর কাছ থেকে। তিনি আরও বলেন, সব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেনাবাহিনী বিশ্রামে যাবে না। আল্লাহতায়ালা পাকিস্তানকে সব দিয়েছেন এবং পৃথিবীর কোনো শক্তি তাদের উন্নতিকে বাধাগ্রস্ত করতে পারবে না।

এদিকে, যে মডেল ফার্মটি জেনারেল মুনির উদ্বোধন করেন, সেটির মাধ্যমে দেশটিতে কৃষি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হবে। এর মাধ্যমে বিদেশ থেকে যেসব কৃষিপণ্য আমদানি করা হয়, সেগুলো দেশের মাটিতেই উৎপাদনের চেষ্টা করা হবে এবং আমদানি ব্যয় কমানো হবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১০

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১১

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১২

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৩

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৪

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৫

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৬

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৭

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৮

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৯

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

২০
X