বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৩ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

অসম প্রেমের সফল পরিণতির কাহিনি

অসম প্রেমের সফল পরিণতির কাহিনি

ইমানুয়েল মাখোঁর বয়স যখন মাত্র ১৬, সেই সময়ে তিনি ৪১ বছর বয়সী এক নারীর প্রেমে পড়েন। সেই নারী আর কেউ নন, তারই শিক্ষিকা ব্রিজিত তোনিয়ো। তিনি একসময় মাখোঁর স্কুলের নাটকের শিক্ষিকা ছিলেন। দুজনের বয়সের ব্যবধান ২৫ বছর। তা ছাড়া তিন সন্তানের জননী সেই শিক্ষিকা। কিন্তু কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি এ প্রেমের সম্পর্কে।

স্কুল শিক্ষিকা এবং বর্তমানে তার স্ত্রী ব্রিজিত ছোটবেলা থেকেই তাকে চেনেন। ব্রিজিত তোনিয়ো মনে করেন, ইমানুয়েল মাখোঁ স্কুল জীবনে অন্যদের চেয়ে ব্যতিক্রমী ছিল। মাখোঁ যখন ওই স্কুল ছেড়ে যান, এরপর থেকে তার সাবেক এই শিক্ষিকার সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে ওঠে। মাখোঁ প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক সাক্ষাৎকারে ব্রিজিত তোনিয়ো জানান, মাখোঁ স্কুল ছেড়ে যাওয়ার পর তাদের দুজনের মধ্যে টেলিফোনে দীর্ঘ কথোপকথন হতো। ধীরে ধীরে শিক্ষিকার মন জয় করেন ছাত্র। দুজনের মধ্যে যখন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন শিক্ষিকা ছিলেন বিবাহিত এবং তিন সন্তানের জননী। আগের স্বামীকে ছেড়ে তিনি ২০০৭ সালে বিয়ে করেন মাখোঁকে। তাদের দুজনের বয়সের ব্যবধান নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মাখোঁ এবং ব্রিজিতকে। মাঝেমধ্যে এসব সমালোচনার জবাবও দিয়েছেন মাখোঁ। একবার তিনি বলেছিলেন, ‘বয়সের ব্যবধানটা যদি উল্টো হতো অর্থাৎ আমি যদি আমার স্ত্রীর চেয়ে ২৫ বছরের বড় হতাম, তাহলে বিষয়টিকে কেউ অস্বাভাবিক বলত না। মানুষ ভিন্ন কিছু দেখে অভ্যস্ত নয়।’ অনেকে বলেন, মাখোঁর প্রেম এবং বিয়ে তার জীবনে ‘আত্মবিশ্বাস’ তৈরিতে একটি প্রভাব ফেলেছে। ফরাসি একজন সাংবাদিক এক সাক্ষাৎকারে বলেছিলেন, মাখোঁ যদি তার চেয়ে ২৫ বছরের বড় এবং তিন সন্তানের এক জননীকে আকর্ষণ করতে পারেন, তাহলে একই উপায়ে তিনি ফ্রান্সকেও জয় করতে পারবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মাখোঁর জয় এবং জনপ্রিয়তা সে কথাই মনে করিয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X