বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০২:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ নিহত ও নিখোঁজ বহু

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ নিহত ও নিখোঁজ বহু

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। বড় বিস্ফোরণের পর ধারাবাহিকভাবে ছোট ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় অবস্থিত ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’ নামের একটি কারখানায়। ন্যাশভিল শহর থেকে ওই স্থান প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, এটি আটটি ভবনে বিস্তৃত একটি স্থাপনা। এখানে সামরিক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি ও পরীক্ষা করা হয়। স্থানীয় প্রতিষ্ঠানের এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের বেশ কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। আমরা পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার চেষ্টা করছি। কয়েকজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে কতজন মারা গেছেন, তা তিনি প্রকাশ করেননি। বিস্ফোরণের কারণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্তে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউটিভিএফের আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, পাহাড়চূড়ায় অবস্থিত কারখানাটির একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারপাশে শুধু ছাই হয়ে যাওয়া ধ্বংসাবশেষ ও পোড়া গাড়ির খোলস পড়ে রয়েছে।

হিকম্যান কাউন্টির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অব্যাহত বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনের ভেতরে ঢুকতে পারেননি। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। টেনেসির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ঘটনাস্থলে আহতের খবর পাওয়া গেছে। তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত এবং উদ্ধার অভিযান চলছে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল, তাদের বাড়িঘর কেঁপে ওঠে। কেউ কেউ বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই শব্দ রেকর্ডও করেছেন। স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার বলেন, ‘আমি ঘুম থেকে উঠে ভাবলাম আমার ঘর ভেঙে পড়েছে। কয়েক সেকেন্ড পর বুঝলাম, নিশ্চয়ই শব্দটি অ্যাকিউরেট অ্যানার্জেটিকের দিক থেকেই এসেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X