বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিরা পলাতক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাতে থানায় মামলাটি করেন ভুক্তভোগীর স্বামী।

আসামিরা হলেন- উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হারুন হাওলাদার (৫০) ও আসাদুল (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাজের সুবাদে বাড়ির বাইরে থাকায় তার অনুপস্থিতিতে বসতঘরে প্রবেশ করে হারুন হাওলাদার প্রথমে ধর্ষণ করে। এ ঘটনার দুদিন পর ৭ অক্টোবর গৃহবধূর স্বামীর ঘরে না থাকার সুযোগে সালিশের কথা বলে ভয়ভীতি দেখিয়ে আসাদুলও ধর্ষণ করে।

পরে গৃহবধূর স্বামী রাতে বাড়িতে আসলে তাকে বিষয়টি জানান। স্বামী প্রতিবেশীর কাছে ঘটনাটি জানালে স্থানীয় কয়েকজন মিলে গোপনে সালিশ করেন ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন। তবে ভুক্তভোগী ও তার স্বামী আপস করতে রাজি হননি। এ ঘটনার পর হারুন ও আসাদুল পালিয়ে যান।

বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, রোববার রাতে ভুক্তভোগীর স্বামী দুজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X